গাজা জ্বলছে, মরছে নারী-শিশু
আপডেট: ০৯:৫৬ এএম, ১৭ জুলাই ২০১৪ বৃহস্পতিবার
ডেস্কনিউজ, উইমেননিউজ২৪.কম, ঢাকা :
নবম দিনেও গাজায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। প্রাণ হারাচ্ছে সাধারন মানুষ যার অধিকাংশই নারী ও শিশু।
ফিলিস্তিনি কর্তৃপক্ষের হিসেব অনুযায়ী গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় বুধবার নবম দিন পর্যন্ত বিমান থেকে ফেলা বোমা হামলায় নিহত হয়েছে ২০৫ জন। আহত হয়েছে কয়েক হাজার। জানা গেছে নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। প্রথম ৫ দিনেই বোমা হামলায় মারা গেছে ৩০ জন শিশু।
সংবাদমাধ্যমগুলো বলছে, ঘরের ভেতরেও নিরাপদ নয় তারা। ঘরে মায়ের কোলে বসে বোমার আঘাতে প্রাণ দিতে হচ্ছে নিষ্পাপ শিশুদের। ভালবাসার ছোট সন্তানের শরীর কাফনে জড়িয়ে দাফন করার জন্য বাবার হাতে তুলে দিচ্ছেন মা। বোমার শব্দ আর কান্নার রোল আতঙ্কিত করে তুলছে গাজা উপত্যকার নারী-শিশুদের। কাঁদছে তারা, কখনওবা কাঁদার মত কেউই থাকছে না ছোট শিশুটির পাশে। শিশুটির চোখের সামনেই তাঁর পরিবারের লোকজন বোমার আঘাতে প্রান হারাচ্ছে, কিংবা চাপা পরছে হামলায় ধোসে পরা ধ্বংস স্তুপের নিচে। বিদেশি সংবাদসংস্থা জানিয়েছে, গত ৯ দিনের এই হত্যাযজ্ঞের কারনে জীবিত শিশুদের মধ্যে মানসিক বৈকল্য দেখা দিয়েছে। তাদের অধিকাংশই মানসিক সমস্যায় ভুকতে শুরু করেছে।
জাতিসংঘ বলছে ইসরাইলি হামলায় এখন পর্যন্ত যারা নিহত হয়েছে তাদের ৭৭ শতাংশই নিরীহ বেসামরিক মানুষ। এক সপ্তাহের অধিক সময় ধরে চলা এ হামলায় ১,০০০ বেশি ঘর-বাড়ি ধ্বংস হয়েছে। বাড়িঘর ছাড়া ১৭,০০০ মানুষ আশ্রয় নিয়েছে জাতিসংঘের শরণার্থী শিবিরে। এছাড়া ওই শহরের ৭০,০০০ বাসিন্দার প্রায় এক চতুরতাংশ শহর ছেড়ে পালিয়েছে।
এদিকে গাজা উপত্যকায় একতরফা নিসংসতায় বিশ্ব জুড়ে নিন্দার জড় উঠেছে। গাজায় ইসরাইলি হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকারের মন্ত্রীসভা। ইসরাইলকে চাপ দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহবান জানিয়েছে মন্ত্রীসভা। হামলা বন্ধে ইসরাইলের প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘসহ পুরো আন্তর্জাতিক সম্প্রদায়। কিন্তু সব কিছু উপেক্ষা করে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল। যদিও শনিবার রাতের পর গত রোববার ও সোমবার আর স্থল অভিযান চালানো হয়নি। কিন্তু মঙ্গলবার সকাল থেকে আবারও বোমা হামলা চালানো হচ্ছে।
১৬.০৭.২০১৪ - সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











