গাজায় প্রতিদিন ২৮ শিশুর মৃত্যু, যুদ্ধবিরতির জোর দাবি ইউনিসেফের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ৫ আগস্ট ২০২৫ মঙ্গলবার
প্রতীকী ছবি।
বর্বর ইসরায়েলি বাহিনীর হামলায় বিধ্বস্ত গাজা উপত্যকায় শিশুদের দুর্দশা সীমাহীন রূপ নিয়েছে। যুদ্ধ, ক্ষুধা এবং মানবিক সেবার অভাবে প্রতিদিন মারা যাচ্ছে অসংখ্য শিশু। এই হৃদয়বিদারক পরিস্থিতিতে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জরুরি যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
সোমবার (৪ আগস্ট) ইউনিসেফ জানায়, গত ৭ অক্টোবর ২০২৩ থেকে চলমান ইসরায়েলি অভিযানে গাজায় প্রতিদিন গড়ে ২৮ শিশু নিহত হচ্ছে। মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নিষেধাজ্ঞা এবং মৌলিক সেবা ভেঙে পড়ার কারণে এ মৃত্যুর হার দিন দিন বেড়েই চলেছে। ইউনিসেফ বলছে, এই শিশুদের মৃত্যু হচ্ছে ‘বোমা হামলায়, অপুষ্টিতে, অনাহারে এবং সহায়তার অভাবে’।
সংস্থাটি এক্স (সাবেক টুইটার)-এ এক বিবৃতিতে লিখেছে, “গাজায় প্রতিদিন গড়ে ২৮টি শিশু মারা যাচ্ছে। এদের প্রয়োজন খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও নিরাপত্তা। কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে—একটি অবিলম্বে যুদ্ধবিরতি।”
ইউনিসেফের এই বিবৃতি এমন এক সময় এসেছে, যখন আন্তর্জাতিক মহলের একের পর এক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এই দীর্ঘ অভিযানে এখন পর্যন্ত প্রায় ৬১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় অর্ধেকই নারী ও শিশু।
গাজার অবকাঠামো প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্কুল, হাসপাতাল, বিদ্যুৎ, পানি সরবরাহ ব্যবস্থা—সবকিছু ভেঙে পড়েছে। খাদ্য ও ওষুধ সরবরাহ বন্ধ করে দেওয়ায় এই ভূখণ্ড এখন দারুণ দুর্ভিক্ষের মুখোমুখি। ইউনিসেফ বলছে, শিশুরা এখন শুধু যুদ্ধের গোলায় নয়, বরং ক্ষুধা এবং চিকিৎসার অভাবে মৃত্যুবরণ করছে।
ইসরায়েলের অবরোধের কারণে আন্তর্জাতিক মানবিক সহায়তা ঢুকতে পারছে না, ফলে লাখো শিশুর জীবন ঝুঁকিতে রয়েছে। ইউনিসেফ আবারও আহ্বান জানিয়েছে, “এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার যুদ্ধবিরতি, এখনই!”
মানবাধিকার সংস্থাগুলোর মতে, এই পরিস্থিতি কেবল শিশুদের বর্তমান জীবনই নয়, ভবিষ্যতও ধ্বংস করছে। যুদ্ধের ভয়াবহ ছাপ, মানসিক ট্রমা ও অপুষ্টিজনিত রোগে শিশুদের একটি প্রজন্ম হারিয়ে যাওয়ার ঝুঁকিতে। তথ্যসূত্র : আনাদোলু এজেন্সি
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











