গায়ত্রী দেবী: রাজকুমারী থেকে মহারানী
ট্রেস জফি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৯ এএম, ১৬ জুন ২০১৯ রবিবার
১৯৩১ সালের ক্রিসমাস। ভারতের জয়পুরের তরুণ মহারাজা সোয়াই মানসিং দ্বিতীয় এলেন কোচবিহার রাজপরিবারের অতিথি হয়ে পোলো খেলতে। ‘জয় সিং’ নামেই বেশি পরিচিত ছিলেন তিনি।
কলকাতার ক্রিসমাস ইংরেজদের দৌলতে তখন থেকেই খ্যাতি লাভ করেছে। ক্রিকেট এবং বিশেষ করে পোলোর টুর্নামেন্টগুলি ছিল বিখ্যাত। এই সময়েই শহরে এসে কোচবিহারের রাজপরিবারের কলকাতার আলিপুর রোডের ‘উডল্যান্ডস’ বাড়িতে প্রায় এক মাসের বেশি সময় ধরে রইলেন জয় সিং।
এই সময়ই তিনি ভালবেসে ফেললেন কোচবিহারের প্রাণোচ্ছল এই পরিবারকে। প্রেমে পড়ে গেলেন এই পরিবারের অপরুপা সুন্দরী তরুণী গায়ত্রীর। গায়ত্রীরও মনে হল রুপকথার এক রাজপুত্র এসেছেন তার কাছে। জয় সিং গায়ত্রীকে ডাকতে শুরু করলেন ‘প্যাট’ বলে।
তারপর একদিন তার মায়ের কাছে রাখলেন বিবাহের প্রস্তাব। প্রথমে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছিলেন মহারাণী ইন্দিরা। পরে যা হয়েছে তা ইতিহাস। রাজকুমারী থেকে মহারানী। সেখান থেকে ভারতের রাজনীতিতে প্রবেশ এবং শক্তিশালী কংগ্রেসকে হারিয়ে চলে আসা ভারতের রাজনৈতিক মানচিত্রে।
১৯৪০ সালে, ২১ বছর বয়সে গায়ত্রীর বিয়ে হল দ্বিতীয় সোয়াই মান সিংয়ের। এটা ছিল প্রেমের বিয়ে। গায়ত্রী দেবী ছিলেন তাঁর স্বামীর তৃতীয়া স্ত্রী কিন্তু| তবে দুই রাজস্থানি রাজকন্যা সতীনের মতো মোটেও পর্দানসীন ছিলেন না।
ক্রমে জয়পুরের মহারানি বা রাজমাতা পদমর্যাদায় আসীন হয়েছিলেন গায়ত্রী দেবী। স্বাধীনতার পরে লোপ পায় রাজতন্ত্র। হাতছাড়া হয়ে যায় অনেক প্রিন্সলি স্টেট।
মহারানি গায়ত্রী দেবীর এবার হাতেখড়ি হয় স্বাধীন ভারতের ‘রাজ’নীতিতে। রাজা গোপালাচারীর স্বতন্ত্র পার্টির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কংগ্রেসের যোগ্য প্রতিদ্বন্দ্বী ছিল এই রাজনৈতিক দল।
১৯৬২ সালে লোকসভা নির্বাচনে তিনি রেকর্ড ব্যবধানে জিতেছিলেন। বৈধ ২ লাখ ৪৬ হাজার ৫১৬ টি ভোটের মধ্যে গায়ত্রী দেবী পান ১ লাখ ৯২ হাজার ৯০৯ টি ভোট। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড-এর হিসেবে এটা রেকর্ড ব্যবধান ছিল।
কোচবিহার, দার্জিলিং, কলকাতায় কেটেছিল গায়ত্রীর ছেলেবেলা। গ্রীষ্মাবকাশে ইংল্যান্ড। দুই ক্রিকেটর দাদার মত গায়ত্রীর ছিল স্পোর্টসের প্রতি অদম্য উৎসাহ। দাদাদের ক্রিকেট ও পোলো টুর্নামেন্টে তাই গায়ত্রীর ছিল বিশেষ ভূমিকা। পরে স্বামীর পোলো খেলায় কমেন্ট্রি করা শুরু করেছিলেন। হলেন দেশের প্রথম মহিলা স্পোর্টস কমেন্টেটর। দিদি ইলা ও বোন মেনকা যখন রূপচর্চা ও সাজপোশাক নিয়ে ব্যস্ত গায়ত্রী তখন ব্যস্ত দাদাদের সঙ্গে স্পোর্টস নিয়ে।
সবমিলিয়ে এক বর্ণময় চরিত্র। আলোর পাশাপাশি ছিল অন্ধকারও। ১৯৭১ সালে কর ফাঁকি দেওয়ার জন্য গায়ত্রী দেবীকে ৫ মাস তিহাড় জেলে কাটাতে হয়। বর্ণময় গায়ত্রী দেবীর জীবন সবসময় আগ্রহের তুঙ্গে।
রাজনীতি থেকে সরে আসার পরে প্রকাশিত হয় গায়ত্রী দেবীর আত্মজীবনী ‘A Princess Remembers’। পরে তাঁকে সামনে রেখেই তৈরি হয় ‘Memoirs of a Hindu Princess’।
সূত্র : ভারতীয় পত্রিকা
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না


