গুচ্ছ ভর্তির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
প্রথমবারের মতো গুচ্ছভুক্ত ২০টি সাধারণ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বুধবার (২০ অক্টোবর) বিকেল ৫টায় গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়।
গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ওএমআর শিট দেখা শেষে ফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে ফলাফল অনুমোদন দেওয়া হয়। ওয়েবসাইটে ফলাফল আপলোড হতে সময় লাগায় বিকেল ৫টায় ফলাফল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।
তিনি আরও বলেন, গুচ্ছ ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৫। তবে অধিকাংশ শিক্ষার্থীর নম্বর ৫০-এর নিচে। যেহেতু গড় নম্বর দেখে ভর্তির সুযোগ কম সেহেতু ভর্তির ক্ষেত্রে প্রত্যেক বিষয়ের নম্বর বিবেচনা করবে বিশ্ববিদ্যালয়গুলো।
ওএমআর শিট বাতিলের বিষয়ে অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, খুবই অল্প সংখ্যক শিক্ষার্থীর ওএমআর বাতিল হয়েছে, ২৪ জনের। এক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে কর্তৃপক্ষ। কেবল যাদের সমস্যা কোনোভাবেই সমাধান করা যায়নি তাদের ওএমআর বাতিল হয়েছে।
গত ১৭ অক্টোবর সারাদেশে ২৬টি কেন্দ্রে একযোগে গুচ্ছভুক্ত ২০ বিশ্ববিদ্যালয়ের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১২ হাজার ৪৯১টি আসনের বিপরীতে মোট এক লাখ ৩১ হাজার ৯০৫ জন নেন।
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




