চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পেলেন ৮ জন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৪ পিএম, ২০ নভেম্বর ২০২১ শনিবার
ফাইল ছবি
দেশের ৮ গুণিজনের হাতে তুলে দেওয়া হলো চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার। চাঁদপুরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে এ পুরস্কার তুলে দেওয়া হয়।
১৯ নভেম্বর সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলা একাডেমির সচিব হাসানাত লোকমান।
এবার কথাসাহিত্যে ফারহানা রহমান, লোক-গবেষণায় তপন বাগচী, প্রবন্ধে মিলু শামস, নাটকে এনায়েত উল্যাহ সৈয়দ শিপুল, সমগ্র সাহিত্যকর্মে রহমান হাবিব, শিশুসাহিত্যে অদ্বৈত মারুত ও সংগীতে স্বরূপ রতন দত্ত এ পুরস্কার পান।
নুরুন্নাহার মুন্নির সভাপতিত্বে মহাপরিচালক রফিকুজ্জামান রণি ও পরিচালক খোরশেদ আলম বিপ্লবের সঞ্চালনে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক মোহিত কামাল। অতিথি ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী।
স্বাগত বক্তব্য দেন সজীব মোহাম্মদ আরিফ ও দুখাই মুহাম্মাদ। শুভেচ্ছা বক্তব্য দেন কবি জামশেদ ওয়াজেদ, নন্দিতা দাস, শিউলী মজুমদার।
প্রশংসাপত্র পাঠ করেন আয়শা আক্তার রুপা, আইরিন সুলতানা লিমা, ফাতেমা আক্তার শিল্পী, জয়ন্তী ভৌমিক, কাকলী চক্রবর্তী ও কামরুন্নাহার বিউটি।
এ বছর বাচিকশিল্পী ড. সুমন হায়াত বিশেষ সম্মাননায় অভিষিক্ত হন। সদ্যপ্রয়াত কিংবদন্তি কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে এবারের অনুষ্ঠান উৎসর্গ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন, বাবুল আনোয়ার, বাসার তাসাউফ, শাহমুব জুয়েল, ফেরারী প্রিন্স, আবদুল বারেক খান, উম্মে কুলসুম মুনি, রাসেল ইব্রাহীম, নাজমুল ইসলাম, আমিন উদ্দিন, আল-আমিন সানি ও বাচিকশিল্পী দিপান্বিতা দাস।
অনুষ্ঠানের শুরুতে দিলীপ ঘোষ ও ঐশী ঘোষ গিটার পরিবেশন করেন। ২০১৯ সাল থেকে চর্যাপদ সাহিত্য একাডেমি এ পুরস্কার প্রদান করে আসছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




