ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৭:০০:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

চার মাসে প্রায় ৭ লাখ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২২ মে ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

সারাদেশে গত চার মাসে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন মানুষ ডায়রিয়ায় আক্রান্ত ও আটজনের মৃত্যু হয়েছে।শনিবার (২১ মে) রা‌তে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, চলতি বছরের এপ্রিলে সবচেয়ে বেশি ২ লাখ ১৫ হাজার ৩৩৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়। তার আগের মাসে (মার্চ) আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৭০ হাজার ২৩৭ জন। সবমিলিয়ে গত ৪ মাসে ডায়রিয়ার আক্রান্ত হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ৯৪৪ জন।

জেলার হিসা‌বে গত ৪ মাসে ঢাকায় সবচেয়ে বেশি ২৭ হাজার ৩৪৩ জন ডায়রিয়ার আক্রান্ত হয়েছে। এরপরেই রয়েছে ঝিনাইদহ। এ জেলায় ২৩ হাজার ৩৩০ জন আক্রান্ত হয়েছেন। এ ছাড়া সবচেয়ে কম ১ হাজার ৫৮১ জন আক্রান্ত হয়েছে লালমনিরহাট জেলায়।

মৃত্যু আটজনের মধ্যে ময়মনসিংহ জেলায় বেশি মৃত্যু হয়েছে। এই জেলায় মারা গেছে তিনজন। কক্সবাজার জেলায় মারা গেছে দুজন। লক্ষ্মীপুর, বান্দরবান ও সুনামগঞ্জ জেলায় একজন করে মারা গেছে।