ছাগলের মৃত্যুর প্রতিশোধ! একাধিক পশু-পাখি হত্যা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৪ বুধবার
প্রতীকী ছবি
পথের কুকুরের আত্রমণে মৃত্যু হয়েছে পোষা ছাগলের। তার প্রতিশোধ নিতে চাঞ্চল্যকর ঘটনা ঘটিয়েছেন ছাগলের মালিক এক নারী। ২৫টি কাক, ২০টি কুকুর এবং তিনটি বিড়ালকে বিষ খাইয়ে খুন করেছেন তিনি।
ভারতের উড়িষ্যার তির্তলের এই ঘটনায় শোরগোল শুরু হয়েছে এলাকায়। ইতিমধ্যে দুখী বারিক নামে ৪৫ বছর বয়সী ওই নারীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
একাধিক প্রতিবেদনে প্রকাশ, সোমবার দুখীর পোষা ছাগলটি রাস্তায় চরে বেড়াচ্ছিল। আচমকা একটি কুকুর আক্রমণ করে তাকে। তাতে মারা যায় ছাগলটি।
অভিযোগ, ওই ঘটনার পর বিষ মেশানো খাবার দিয়ে একে একে পশু-পাখি হত্যা শুরু করেন দুখী।
স্থানীয়রা জানান, ওই বিষক্রিয়ায় কম করে ৪৫টি পশু মারা গেছে। এলাকার যেখানে সেখানে পশুপাখিদের দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয়েছিল বাসিন্দাদের। তারপরই সামনে আসে এ তথ্য।
পশুহত্যার অভিযোগে তির্তল থানায় এ নিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয় বাসিন্দা নারায়ণ নন্দ। তারপর একটি এফআইআর দায়ের হয়েছে।
নারায়ণ সংবাদমাধ্যমকে বলেন, বুঝতে পারছি ছাগলের মৃত্যুতে উনি শোকাহত। আমরা দেখেছি রাস্তার উপর কী ভাবে তার ছাগলের শরীরের মাংস পড়েছিল। কিন্তু সে জন্য অন্য পশুপাখিকে নির্বিচারে হত্যাও মেনে নেওয়া যায় না। আমরা এই ঘটনার তদন্তের দাবি জানিয়েছি।
পুলিশ জানিয়েছে, মৃত কয়েকটি পশু এবং পাখির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় পশু চিকিৎসালয়ে পাঠানো হয়েছে। অভিযুক্তকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






