ছেলের ছদ্মবেশে ইটভাটায় ১৮ বছর কাজ করছে সিতারা!
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০২:৫৫ এএম, ২৮ এপ্রিল ২০১৮ শনিবার
মন থকে আস্ত রক্ত-মাংসের শরীরটা, গোটাটাই মেয়েদেরই তার ৷ তবুও বছরের পর বছর সেই পরিচয়ে পরিচিত হতে না পারার যন্ত্রণা, সে কী কম কথা?
মেয়ে হয়েও এক দশকের বেশি সময় ছেলে সেজে থাকার যে কষ্ট, তা জানেন শুধু সিতারা ওয়াফাদারই ৷ ১৮ বছরের ওই তরুণীর বাড়ি আফগানিস্তানের নাঙ্গারহার প্রদেশে ৷
বাবা-মা তাকে জোর করে তাকে এক দশকেরও বেশি সময় ছেলের বেশ ধরে থাকতে বাধ্য করেছিলেন ৷ বাড়িতে মেয়ে আর বাইরে ছেলে এমন দ্বৈত পরিচয়েই সিতারা থেকে গিয়েছেন বছরের পর বছর ৷ আর এই ধরনের মানুষকে আফগানিস্তানে ‘বাছা পোশি’ বলা হয় ৷ কিন্তু কেন এমনভাবে থাকতেন সিতারা?
রক্ষণশীল আফগানিস্তানে সিতারার এই দ্বৈত চরিত্রের পিছনে রয়েছে গভীর বেদনার ইতিহাস। দেশটিতে মেয়েদের চেয়ে ছেলেদের কদর বেশি । নারীদের বেশির ভাগ সময় নিজের বাড়ির গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ থাকতে হয় । বাবা ছাড়া তাঁদের পরিবারের কোনও পুরুষ মানুষ নেই। বাইরের সমাজে মেয়েদের পদে পদে সমস্যা সৃষ্টি হয় ৷ হতে হয় যৌন হয়রানির শিকার । কিন্তু ছেলে হলে আর এ সব সমস্যা স্পর্শ করতে পারে না। মূলত মেয়েদের জটিলতা এড়াতে এবং দরিদ্র পরিবারকে আর্থিক সহযোগিতা করতেই তার এই ছদ্মবেশী জীবনযুদ্ধ ।
সিতারারা পাঁচ বোন। তবে তার বাবা-মা চেয়েছিলেন তাদের পুত্র সন্তান হোক ৷ পুত্র সন্তান হলে সে বাইরে খেটে অর্থের সংস্থান করতে পারবে ৷ আর তাতে পারিবারিক সমস্যা খানিকটা হলেও মিটবে ৷ কিন্তু বিধি বাম৷ সিতারার বয়স যখন আট বছর, পেটের টানেই তখন থেকে তিনি ইটভাটায় কাজ শুরু করেন।
তার বড় চার বোনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত স্কুলে যাওয়ার পরিবর্তনে ইটভাটায় ইট তৈরির কাজই করেছিলেন। আর সেই পথেই এখন রয়েছেন সিতারা। সকাল সাতটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দিনে প্রায় ৫০০ ইট তৈরি করেন তরুণের ছদ্মবেশী এই তরুণী।
তিনি এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘এই কাজ করে আমি লজ্জিত নই। কিন্তু মানুষ আমার বয়স নিয়ে কথা বলে। তারা বলে, তুমি সাবালক হয়ে গেছ এবং এখন তোমার ইটভাটায় কাজ করা ঠিক নয়।’
যদি সবাই বুঝতে পারে যে, তিনি ১৮ বছরের তরুণী, এবং সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ইটভাটায় তিনি কাজ করেন, তাহলে তাকে অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। এমনটাই ভয় সিতারার৷
এখনও প্রতিদিন ইটভাটায় অমানুষিক খাটুনি খেটে যাচ্ছেন এই তরুণী ৷ জানেন না কোনওদিনও ছেলের খোলস ছেড়ে পুরোপুরি মেয়েদের মতো বাঁচার সম্পূর্ণ অধিকার পাবেন কিনা ৷ সমাজের কাছে তার একটাই প্রশ্ন-‘আমার কী করা উচিত, আমার বিকল্প কোনো পথ নেই।’
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার



