ড. এনামুল হকের মৃত্যুতে শিক্ষামন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৮ পিএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
স্বাধীনতা ও একুশে পদকপ্রাপ্ত, ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত বিশিষ্ট প্রত্নতত্ত্ববিদ, ইতিহাস ও শিল্পকলা বিশারদ এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সাবেক মহাপরিচালক প্রফেসর ড. এনামুল হকের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।
এক শোক বার্তায় মন্ত্রী বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে জনমত গঠনে এবং বাংলাদেশ জাতীয় জাদুঘর প্রতিষ্ঠা ও উন্নয়নসহ বিভিন্ন জাতীয় কর্মকান্ডে তিনি নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন। বাংলার শিল্পরীতি এবং প্রাচীনকাল থেকে বাংলায় বিভিন্ন মাধ্যমে শিল্পের চর্চা বিষয়ে তার গবেষণা ও অনন্য সব প্রকাশনা আমাদের ঋদ্ধ করেছে। লোকজ সংস্কৃতির নানা উপাদানকে ব্যবহার করে তিনি গীতি ও নৃত্যনাট্য রচনা করেছেন। পটচিত্রের ব্যবহার করে পটগানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের বিশাল জীবনকে তুলে ধরেছেন অনন্য বৈশিষ্টে। তাঁর গ্রন্থণা, বর্ননায় বিটিভিতে দীর্ঘদিন ধরে প্রচারিত ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’অনুষ্ঠানের মাধ্যমে তিনি সারা বাংলাদেশের আনাচে কানাচে সর্বত্র ছড়িয়ে থাকা সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সাথে জাতিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
দেশে এবং আন্তর্জাতিক পরিমন্ডলে তিনি তার গভীর জ্ঞান, মেধা, সৃজনশীলতা ও গবেষণার জন্য গুনীজন হিসেবে পরিচিত ছিলেন। তার মৃত্যু জাতির এক অপূরণীয় ক্ষতি। জাতি হারিয়েছে এক অনন্য মেধাবীকে।
মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য গতকাল রাজধানীতে নিজে বাসভবনে ড. এনামুল হক মৃত্যুবরণ করেন।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


