ঢাকা আসছেন নিশা দেশাই
আপডেট: ১১:৫৫ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল৷ আগামী সপ্তাহে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে৷ ভারতীয় বংশোদ্ভূত নিশা গত ২১ অক্টোবর দায়িত্ব নেয়ার পর প্রথম বাংলাদেশ সফরে আসছেন৷ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, নিশা তার সফরে বৈশ্বিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ে সরকার, বিরোধী দল এবং শ্রমিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন৷ তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্র-ভারত-জাপানের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে ১২ নভেম্বর থেকে টোকিও সফর করছেন তিনি৷ ঢাকায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরও সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের দিনক্ষণ স্পষ্ট করেনি৷ তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, আগামী ১৬ নভেম্বর নিশা দিশাই ঢাকা পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে৷ ১৭ নভেম্বর পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে তার বৈঠক রাখা হয়েছে৷ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গেও নিশা বৈঠক করবেন বলে ধারণা করা হচ্ছে৷ এছাড়া বিভিন্ন দলের রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাসহ শ্রমিক সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি৷ পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, সহকারী পররাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেয়ার আগে নিশা দেশাই বিসওয়াল যুক্তরাষ্ট্রের উন্নয়ন সংস্থা ইউএসএআইডির এশিয়ার সহকারী প্রশাসক হিসেবে কাজ করেন৷ সেখানে তিনি মধ্য এশিয়া থেকে প্যাসিফিক আইল্যান্ড পর্যন্ত ২২টি দেশের সহায়তায় ১২০ কোটি ডলারের একটি তহবিল, একটি বু্যরোর ব্যবস্থাপনা এবং সহস্রাধিক উন্নয়ন পেশাজীবীর বৈদেশিক কর্মীদের দেখাশোনার দায়িত্বে ছিলেন৷ এর আগে তিনি ইউএসএআইডির অফিস অব ইউএস ফরেন ডিজাস্টার অ্যাসিস্ট্যান্স ও অফিস অব ট্রানজিশন ইনিশিয়েটিভসে কাজ করেন৷ ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া থেকে স্নাতক ডিগ্রিধারী নিশা দিশাই যুক্তরাষ্ট্র-ভিত্তিক সবচেয়ে বড় আন্তর্জাতিক মানবিক ও উন্নয়ন বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান ইন্টার অ্যাকশনেও কাজ করেছেন৷ ১৪ নভেম্বর'২০১৩
- সংসারের চার দেয়ালে বন্দি মানবাধিকার
- পরীমণি, সাংবাদিকতা ও ভিউ’র অসুস্থ প্রতিযোগিতা
- চাক দোয়েল: প্রকৃতির এক অদ্ভূত নৃত্যশিল্পী
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ
- মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ: আবেদন চলবে আরো ৪ দিন
- দুই বিভাগে বৃষ্টির আভাস, বাড়তে পারে তাপমাত্রা
- নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ
- বিতর্কের মাঝেই বধূর সাজে তিশা, নিজেকে বললেন ‘অপ্রতিরোধ্য’
- শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ
- বাংলাদেশে আসছেন ডাচেস অব এডিনবরা সোফি
- ১৫ বছরে উইমেননিউজ২৪.কম: নারীর কথা বলার সাহসী যাত্রা
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- ইতিহাস গড়ে আবারও গোল্ডেন বুট জিতলেন মেসি
- মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি
- মার্কিন নির্বাচনে ইতিহাস গড়া প্রথম দক্ষিণ এশীয় মুসলিম নারী
- ধ্বংসস্তূপে দাঁড়িয়ে ২৫০ ফিলিস্তিনি যুগলের গণবিয়ে
- প্রতিবাদ প্রতিরোধে আজো প্রাসঙ্গিক নজরুল
- আজ ৭ নভেম্বর: ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’
- জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- বিদেশে নাগরিকত্ব রয়েছে যেসব বলিউড তারকার
- এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল
- জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- মশলাদার এবং সুস্বাদু চিকেন কষার রেসিপি
- `আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে`
- জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২
- চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে, শিক্ষিকাসহ নিহত ২
- আইসিসির মাসসেরা খেলোয়াড়ের তালিকায় বাংলাদেশের সোবহানা
- নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব
- যুদ্ধের ময়দানে এক নারী রিপোর্টার: মার্থা গেলহর্নের জন্মদিন আজ











