ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:৪৯:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকায় উইকিমিডিয়ার প্রতিনিধি ক্যারোলিন

আপডেট: ১১:৫০ এএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

karolinস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম

ঢাকাঃ ঢাকায় এসেছেন মুক্ত বিশ্বকোষ উইকিপিডিয়া পরিচালনাকারী প্রতিষ্ঠান উইকিমিডিয়া ফাউন্ডেশনের মোবাইল কর্মসূচি বিভাগের পরিচালক ক্যারোলিন স্লোয়েডার৷ এ কর্মসূচির অংশহিসেবে উইকিপিডিয়া উন্নয়নশীল দেশগুলোর জন্য চালু করেছে 'উইকিপিডিয়া জিরো' প্রকল্প৷ এতে উইকিপিডিয়া ব্যবহার করা যায় বিনা মূল্যে৷ বাংলাদেশেও চালু হয়েছে এ প্রকল্প৷ এ বিষয়ে সামগ্রিক অবস্থা জানতে গত সোমবার ঢাকায় এসেছেন ক্যারোলিন৷ ১৪ নভেম্বর পর্যন্ত থাকবেন৷ এ সময়ে তিনি ঢাকায় উইকিপিডিয়া জিরো প্রকল্পের সঙ্গে জড়িত মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করবেন৷ বর্তমানে ২৮৫টি ভাষায় প্রকাশিত ইন্টারনেটভিত্তিক বিশ্বকোষ উইকিপিডিয়া (www.wikipedia.org) গত বছর উগান্ডায় চালু করে উইকিপিডিয়া জিরো প্রকল্প৷ প্রকল্পটি ইতিমধ্যে জিতেছে সাউথ বাই সাউথওয়েস্ট ২০১৩ পুরস্কার৷ এ সেবা m.wikipedia.org এবংzero.wikipedia.org সাইট ব্যবহারের মাধ্যমে গ্রাহকেরা পেয়ে থাকেন৷ বাংলাদেশে বর্তমানে বাংলালিংক, গ্রামীণফোন, রবি উইকিপিডিয়া জিরো প্রকল্পের সহযোগী৷ ১৪ নভেম্বর'২০১৩