ঢাবির ‘খ’ ইউনিটের ফল প্রকাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৪ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফল প্রকাশ করেন।
এ বছর ‘খ’ ইউনিটের ফলে বিপর্যয় নেমে এসেছে। পাস করেছেন মাত্র ১৬ দশমিক ৮৯ শতাংশ শিক্ষার্থী। বাকি ৮৩ দশমিক ১১ শতাংশ শিক্ষার্থীই ফেল করেছেন।
'খ' ইউনিটের বহুনির্বাচনী পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ৫২৪ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষায় ১ম স্থান অধিকার করেছেন দারুণ নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মো. জাকারিয়া। তিনি ভর্তি পরিক্ষায় ১০০ নম্বরের মধ্যে পেয়েছেন ৮০.৫ নম্বর। ২য় হয়েছেন চাঁদপুর সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী সামিয়া আকতার এবং ৩য় হয়েছেন নটরডেম কলেজের শিক্ষার্থী মোহাম্মদ খালিদ খান।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন।
২ অক্টোবর ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর 'খ' ইউনিটে ২৩৭৮টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৪৭ হাজার ৬৩২ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন ২০ দশমিক ০৩ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ভর্তি পরিক্ষায় সবচেয়ে কম প্রতিদ্বন্দ্বীতা ছিল 'খ' ইউনিটে। রাজধানীতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও ঢাকার বাইরে রংপুরে ২টি, খুলনা, ময়মনসিংহ, চট্রগ্রাম, রাজশাহী, বরিশাল ও সিলেটে একটি করে মোট ৭২টি কেন্দ্রে পরিক্ষা অনুষ্ঠিত হয়।
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- শিশুদের মাঠে ফেরাতে আধুনিক পার্ক গড়ছে সরকার
- ভুয়ো খবর ছড়ানো নিয়ে কড়া বার্তা মিমির
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার




