ঢাবির ‘ঘ’ ইউনিটের পাস ১৩.২৬ শতাংশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪১ পিএম, ২৯ অক্টোবর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলে ১৩ দশমিক ২৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাবির প্রশাসনিক ভবনে কেন্দ্রীয় ভর্তি অফিসে (কক্ষ নম্বর ২১৪) আনুষ্ঠানিকভাবে ‘ঘ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল ঘোষণা করেন।
‘ঘ’ ইউনিটের এমসিকিউ পরীক্ষায় পাস করে লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করার জন্য নির্বাচিত হয়েছে ১২ হাজার ৬৬৭ জন শিক্ষার্থী। লিখিত ও এমসিকিউ পরীক্ষায় পাস করে ১১ হাজার ১৫৮ জন শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞানের ৮ হাজার ৪৮৫ জন, ব্যবসায় শিক্ষার ২ হাজার ১০৪ জন ও মানবিকের ৫৬৯ জন।
এবারের পরীক্ষায় ১ হাজার ৫৬০টি আসনের বিপরীতে ৯৭ হাজার ৫০৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। যেখানে বিজ্ঞানের জন্য ১ হাজার ০৯৭, ব্যবসায় শিক্ষায় ৪১০ ও মানবিকের জন্য ৫৩টি আসন আছে। আর পরীক্ষায় অংশ নেয় ৮৪ হাজার ১৭৭ জন।
পরীক্ষার বিস্তারিত ফলাফল admission.eis.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। এছাড়া, আবেদনকারী যেকোনো অপারেটর থেকে DU GHA -Roll no লিখে ১৬৩২১ নম্বরে পাঠালে ফিরতি SMS-এ ফল জানতে পারবে।
উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর ঢাবির ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই বছর প্রথমবারের মতো এমসিকিউ পরীক্ষার সাথে লিখিত পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত হয়।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







