তোমার হাতে জয়ের নিশান
আপডেট: ১১:১০ এএম, ২২ ডিসেম্বর ২০১৩ রবিবার
ছড়া//তোমার হাতে জয়ের নিশান
/সিকদার নাজমুল হক
/সারাটা দিন ঘরে বসে সময় তোমার কাটে, /ইচ্ছে হলে কখনোবা শুয়ে থাকো খাটে। /রোজ সকালে তোমার চুলে রোদ্র কাটে বিলি, /দেখো তুমি গাছের পাতায় আলোর ঝিলিমিলি। /দুপুর আসে ব্যস্ত সবাই, নিঝুম সারা পাড়া, /তখন তোমার ভাবনাগুলো কেমন দিশেহারা। /অনেক দূরে মাঠের দিকে তাকিয়ে তুমি থাকো, সারা দুপুর আপন মনে স্বপ্নছবি আঁকো। হলুদ রঙের রোদ্র ঝরে স্নিগ্ধ বিকেল বেলা, জানালাতে তাকিয়ে দেখো কানামাছি খেলা। যে যার মতো নানান খেলায় সবাই থাকে মেতে, তখন তোমার ইচ্ছে করে বাইরে ছুটে যেতে, হয়না যাওয়া, বন্ধ এখন সকল চলাফেরা, ইচ্ছেগুলো তোমার যেনো কান্না দিয়ে ঘেরা।
মনে পড়ে, রাত্রি তখন খুব ছিল ঘুটঘুটে, গভীর রাতে কোথায় তুমি পালিয়ে গেলে ছুটে। একেক করে দিন কেটে যায় কেমন ধীরে ধীরে, বাড়ি থেকে সেই যে গেলে, আর এলে না ফিরে। চোখ পাকিয়ে দলে দলে কারা এলো গাঁয়ে, হরেক রকম অস্ত্র হাতে ভারি জুতো পায়ে। ঘরে ঘরে চলে তখন কেমন ভীষণ হানা, কিচ্ছুতে কি শোনে ওরা একটু কারো মানা? সারা বাড়ি জ্বলে আগুণ সবকিছু যায় পুড়ে, কালো ধোঁয়া চারপাশে খুব বেড়ায় উড়ে উড়ে। দারুণ জোরে শব্দ করে ফাটে বারুদগোলা, কান্না ভাসে হাওয়ায় হাওয়ায়-যায়না মোটে ভোলা। শত্রুসেনা তাড়া করে তুমি ফিরে এলে, পা হারিয়ে পথের ওপর রক্ত দিলে ঢেলে। এখন তোমার সময় কাটে শুয়ে বসে ঘরে, সারা বেলা অনেক অনেক স্মৃতি মনে পড়ে। জন হারালাম, তবু আমার নেই কোনো ভয় আর, তোমার হাতে জয়ের নিশান পেলাম উপহার।- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










