দিল মনোয়ারা মনু একটি আদর্শের নাম: স্মরণসভায় বক্তারা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৩ পিএম, ২৪ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা মনু
কথামালা, গান, কবিতা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে বিশিষ্ট সাংবাদিক দিল মনোয়ারা মনুকে স্মরণ করল বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনুর সভাপতিত্বে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক উম্মে সালমা, কবি ঝরনা রহমান, দিল মনোয়ার মনুর স্বামী এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের কোষাধ্যক্ষ আকতার জাহান মালিক, সাধারন সম্পাদক পারভিন সুলতানা ঝুমা, সাংবাদিক শাহানাজ সিদ্দিকী প্রমুখ।
দিল মনোয়ারা মনুর জীবনী পাঠ করেন নারী সাংবাদিক কেন্দ্রের প্রকাশনা সম্পাদক শরীফা বুলবুল। ‘অশ্রু ভরা বেদনা’ গানটি পরিবেশন করেন রোকাইয়া হাসিনা নিলি।
নাসিমুন আরা হক মিনু বলেন, দিল মনোয়ারা মনু শুধু ভালো সাংবাদিকই নন, তিনি একটি আদর্শের নাম। অসম্ভব অমায়িক, সামাজিক, মানবিক গুণাবলীসম্পন্ন একজন মানুষ ছিলেন। মানুষের কল্যাণেই তিনি তার সময় ব্যয় করেছেন। তিনি একটি প্রতিষ্ঠান। তিনি আমাদের হৃদয়ে বেঁচে আছেন, বেঁচে থাকবেন।
উম্মে সালমা বলেন, দিল মনোয়ারা মনুকে নয়, আমরা একটি আদর্শকে হারিয়েছি। যিনি একজন মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ ছিলেন। তিনি আমাদের উপর ছায়া হয়ে থাকবে। নাসিমুন আরা হক মিনু বলেন, তিনি একজন যোগ্য রুচিশীল ও মানবিক গুণাবলীসম্পন্ন মানুষ ছিলেন। নারী সাংবাদিকতায় অনন্য অবদান রেখে গেছেন। তার লেখার মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন।
তিনি আরো বলেন, দিল মনোয়ারা মনু অনেকেকে হাত ধরে ধরে লিখতে শিখিয়েছেন। অনন্যার সাথে তার আকস্মিক বিচ্ছিন্নতায় তিনি অনেক দুঃখ পেয়েছিলেন বলেও মন্তব্য করেন এই সাংবাদিক নেত্রী।
শামসুল হুদা বলেন, সাংবাদিকরা বলে থাকেন প্রেসক্লাব তাদের সেকেন্ড হোম। আর মনুর জন্য এই প্রেসক্লাব নয়, এই এলাকাটাই সেকেন্ড হোম ছিল। এসব এলাকাই ছিল তার বিচরণ ক্ষেত্র।
তিনি বলেন, মনু একজন ভালো সম্পাদকই ছিলেন না, চমৎকার একজন কবিও ছিলেন। কোনো ঘটনা ঘটলে তিনি তার উপর কবিতা লিখে ফেলতেন। তবে তা প্রকাশের ক্ষেত্রে ছিল তার বেশ উদাসীনতা।
ঝর্ণা রহমান বলেন, তিনি সামাজিক এবং একজন মানবিক মানুষ ছিলেন। তার ব্যক্তিত্বের আলো নতুন প্রজন্মের পাথেয় হয়ে থাকবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




