ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৮:২৮:৪২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট: ০৬:৪৯ এএম, ১৭ নভেম্বর ২০১৩ রবিবার

Hasinaস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত ২৩তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদান শেষে গতরাতে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ রাত পৌনে ১২টার দিকে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে৷ বিমানবন্দরে তাকে স্বাগত জানায় বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীসহ মন্ত্রিপরিষদের সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ৷ কমনওয়েলথ শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য গত বৃহস্পতিবার দুদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলম্বো যান৷ ২৩তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়া ছাড়াও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকশের সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ১৬ নভেম্বর'২০১৩