ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কিছু বাদ বা যুক্ত করা হয়নি: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪১ পিএম, ২৩ জুলাই ২০২২ শনিবার
ফাইল ছবি।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম নিয়ে পাঠ্যবইয়ে কোন কিছু বাদ বা যুক্ত করা হয়নি। এ বিষয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। একটি মহল নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল করতে চায়।
তিনি বলেন,একটি চক্র ভুল তথ্যের ভিডিও দিয়ে মানুষকে বিভ্রান্ত ও উত্তেজিত করছে। বিদেশে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি জামাত শিবিরের বিরাট একটি অংশ এই কাজগুলো করছে। কাজেই প্রত্যেকই এই বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।
শিক্ষামন্ত্রী আজ শনিবার চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।
তিনি বলেন, একটি মহল ধর্মের দোহাই দিয়ে ধর্মভীরু মানুষকে বিভ্রান্ত করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তারা নির্বাচনকে সামনে রেখে দেশে অস্থিতিশীল করতে চায়।
অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমতিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী,অ্যাডভোকেট মজিবুর রহমান ভূইয়া, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা।
পরে, চলতি ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত হতে মোট ১০১ জনের মাঝে ৫৬ লাখ টাকার চেক তুলে দেন শিক্ষামন্ত্রী।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


