নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:২৫ পিএম, ১৯ জুলাই ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
নতুন শিক্ষাক্রম নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বলা হচ্ছে, ধর্মশিক্ষা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সব শ্রেণির পাঠ্যসূচি থেকে ইসলাম ধর্ম সম্পর্কিত সবকিছু বাদ দিয়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, আপনাদের অনুরোধ করব সত্যতা যাচাই করুন। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আমাদের অনেক বেশি দায়িত্বশীল হতে হবে।
মঙ্গলবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ৬ষ্ঠ সমাবর্তন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতিত্ব করেন শিক্ষামন্ত্রী।
মন্ত্রী বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার খোলনলচে বদলে ফেলছি। আমরা শিক্ষায় পরিবর্তনের কথা বলছি না, সংস্কারের কথা বলছি না, রূপান্তরের কথা বলছি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেন আমাদের মস্তিষ্ককে আচ্ছন্ন করতে না পারে। সব ধর্মের নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মান্ধতায় কারো অধিকার যেন ভূলুণ্ঠিত না হয়। আপনারা শুধু ভালো কাজই করবেন না, মন্দ কাজ সামনে আসলে তা সাহসিকতার সঙ্গে প্রতিহত করতে পিছপা হবেন না।
বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ জনবল গড়ে তুলতে হবে উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা গ্রাজুয়েট হলেও চাকরির বাজারে পার্শ্ববর্তী দেশগুলোর শিক্ষার্থীদের চেয়ে পিছিয়ে পড়ছে। কাজেই তাদের সফট স্কিলের দিকে মনোযোগী করতে হবে। তার সঙ্গে সততা, নিষ্ঠা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম না থাকলে মনে হয় ভালো কিছু করলাম না বোধহয়। বিদ্যালয়গুলোতে এখন যেভাবে ডিগ্রি দেওয়া হয়, তার পাশাপাশি মডুলার এডুকেশনের দিকে যেতে হবে।
সমাবর্তন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইইউবিএটি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রব। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য রাখেন জর্জিয়ার ককেশাস বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ ইউনিভার্সিটি প্রেসিডেন্টসের বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. কাখা শেঙ্গেলিয়া।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইএসি যুক্তরাজ্যের আবাসিক বিচারক ও ফিনল্যান্ডের অনারারি কনসাল জুলিয়ান এফ ডব্লিউ ফিলিপস। এছাড়াও বক্তব্য রাখেন আইইউবিএটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান জুবায়ের আলিম, বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য অধ্যাপক ড. হামিদা আক্তার বেগম প্রমুখ।
সমাবর্তন অনুষ্ঠানে ৪ মেধাবী শিক্ষার্থীকে গোল্ড মেডেল দেওয়া হয়।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




