ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৭:৫১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

নারী ফুটবল লিগে শিরোপা জিতলো বসুন্ধরা কিংস

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৮ পিএম, ১৭ জুলাই ২০২১ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শনিবার জামালপুর কাচারিপাড়া একাদশকে ১৮-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে সাবিনারা। আর তাতেই এক ম্যাচ হাতে রেখেই শিরোপা নিশ্চিত হয়েছে বসুন্ধরা কিংসের। ১৩ ম্যাচে পুরো ৩৯ পয়েন্ট নিয়েই চ্যাম্পিয়ন হলো দলটি। বাংলাদেশ নারী ফুটবল লিগে দুবার অংশগ্রহণ করে দুবারই চ্যাম্পিয়ন হল করপোরেট ক্লাবটি।

২০২০-২১ আসরের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে আসছে বসুন্ধরা কিংসের মেয়েরা। শনিবার মাঠে নামার আগে ১২ ম্যাচের প্রত্যেকটিতে জিতে সবার উপরেই ছিল ক্লাবটি। এ সময় চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে এগিয়ে ছিলেন সাবিনারাই। কিন্তু এরপরেও শিরোপা নিশ্চিত হতে প্রয়োজন ছিল আরও একটি জয়।

এদিন জামালপুর কাচারিপাড়া একাদশের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বল দখল এবং আক্রমণে একচ্ছত্র আধিপত্য ছিল বসুন্ধরা কিংসের মেয়েদের। সাবিনা-কৃষ্ণা রাণীদের একের পর এক আক্রমণে ব্যস্ত হয়ে পড়ে প্রতিপক্ষের রক্ষণভাগ। কিন্তু সাবিনাদের থামাতে বারে বারে ব্যর্থ তারা।

সেই সুবাদে প্রথমার্ধেই ৭-০ গোলে এগিয়ে যায় চ্যাম্পিয়নরা। এরপর দ্বিতীয়ার্ধে আরও ১১ বার কাচারিপাড়া একাদশের জালে বল পাঠায় সাবিনা-কৃষ্ণারা। বিশাল জয়ে সবচেয়ে বেশি ৫ গোল করেছেন কৃষ্ণা রাণী সরকার।

এছাড়া চারটি গোল সাবিনা খাতুনের ও তিনটি শামসুন্নাহার জুনিয়রের। একটি করে গোল করেছেন সানজিদা, মনিকা, আনাই মিনি ও সুমাইয়া। একটি গোল কাচারিপাড়ার আত্মঘাতী।

ম্যাচ শেষে বসুন্ধরা কিংসের নারী ফুটবল দলের কোচ আবু ফয়সাল আহমেদ বলেন, ‘আমাদের আজ ড্র হলেও হতো, এরপরও কিন্তু আমরা বড় জয়ের জন্য খেলেছি। আতাউর রহমান ভূঁইয়া কলেজ আমাদের মূল প্রতিপক্ষ হলেও আমরা প্রতিটি ম্যাচকে সমান গুরুত্ব দিয়েছি। এটা আমাদের স্কোর শিটই প্রমাণ করে।’

-জেডসি