ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:৪৯:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

নিউইয়র্কে স্পিকার : উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার আহ্বান

আপডেট: ০২:৫৫ পিএম, ১৪ নভেম্বর ২০১৩ বৃহস্পতিবার

Shirin-Sharmin-Chowdhuryস্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জেন্ডার সমতা নিশ্চিত করতে সকল ধরনের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন এবং উন্নয়নের মূলধারায় নারীকে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন৷ নিউইয়র্কে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) আয়োজিত নারী স্পিকারদের অষ্টম সভার দ্বিতীয় পর্বে সভাপতির বক্তৃতায় আজ তিনি এ আহবান জানান৷ শিরীন শারমিন বলেন, সমতাভিত্তিক উন্নয়ন, জেন্ডার সমতা এবং সুশাসন টেকসই উন্নয়নের পূর্বশর্ত৷ জেন্ডার সমতার জন্য সর্বাত্মক পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ এক্ষেত্রে শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নই যথেষ্ট নয়৷ সবক্ষেত্রে নারীর অংশগ্রহণও নিশ্চিত করতে হবে৷ নারীর ক্ষমতায়নে জাতীয় সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে৷ সংসদ-সদস্যগণ তাদের নির্বাচনী এলাকায় নারীদের সমস্যাগুলো চিহ্নিত করে সংসদে তুলে ধরতে পারেন৷ তারা উন্নয়নমূলক কর্মকান্ড, সিদ্ধান্ত গ্রহণ এবং সম্পদ ও আয়ের নিয়ন্ত্রণে নারীদের সমান সুযোগ সৃষ্টি করতে পারেন৷ তিনি বলেন, জেন্ডার বিষয়টি একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ নয়৷ এক্ষেত্রে বৃহত্তর গ্রহণযোগ্য পদক্ষেপ নেয়া প্রয়োজন৷ নারীর গৃহস্থালির সকল কর্মকান্ডের স্বীকৃতি দেয়া হয় না৷ গৃহস্থালিতে তাদের মজুরীবিহীন কাজকর্মকে তারা নিয়তি হিসেবে মেনে নেয়৷ তবে মজুরীযুক্ত কর্মকান্ডে অংশগ্রহণ নারীদের ক্ষমতাসীন করে৷ আয় ও সম্পদের ওপর নিয়ন্ত্রণ নারীর ক্ষমতায়নকে সমপ্রসারিত করে৷ স্পিকার বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জনগণের ভাল থাকা পরস্পর সম্পর্কযুক্ত৷ কিন্তু অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীর যে ভূমিকা তা সর্বক্ষেত্রে পরিস্ফূটিত নয়৷ আসন্ন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় (এসডিজিস) এ বিষয়গুলো পরিস্ফূটিত হওয়া প্রয়োজন বলে তিনি মত দেন৷ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে নারীর সমান সুযোগ ও অধিকার স্বীকতৃ হওয়া প্রয়োজন উল্লেখ করে স্পিকার বলেন, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নারীর ভূমিকাকে প্রাধান্য দিতে হবে৷ রাজনৈতিক নেতৃত্ব, আমলাতন্ত্র এবং অন্যান্য ক্ষেত্রে নারীর স্থান করে দিতে হবে৷ সরকারি ও বেসরকারি সকল পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীকে সুযোগ করে দিতে হবে৷ রাজনৈতিক ইচ্ছা থাকলে তা সহজেই সম্ভব৷ নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশকে রোল মডেল বলেও তিনি উল্লেখ করেন৷ ১৪ নভেম্বর'২০১৩