ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ৯:৪৬:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে সৌদি নারীরা চালকের আসনে

আপডেট: ০৮:২৭ এএম, ২৮ অক্টোবর ২০১৩ সোমবার

Saudi Women_Picডেস্ক নিউজ, উইমেননিউজ২৪.কম ঢাকা : নিষেধাজ্ঞা উপেক্ষা করে বেশ কয়েকজন নারী শনিবার গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়েছেন৷ সৌদি আরবে নারীর গাড়ি চালানোর অধিকার আদায়ের লক্ষ্যে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তারা এ কাজ করেন৷ দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা রয়েছে৷ কেউ তা অমান্য করলে তাকে গ্রেপ্তার ও শাস্তির মুখোমুখি করারও বিধান রয়েছে৷ সৌদি আরবে নারীদের গাড়ি চালানোর পাঁচটি ভিডিও শনিবার সকালে ইন্টারনেটে আপলোড করা হয়৷ রিয়াদ ও জেদ্দা থেকে এসব ভিডিওচিত্র ধারণ করা হয় বলে দাবি করা হয়েছে৷ শনিবারের কর্মসূচি আয়োজকদের একজন রয়টার্সকে বলেন, আজ সকালে গাড়ি চালিয়েছেন এমন বেশ কয়েকজন নারীর কথা আমি জানি৷ আমরা পরে তাদের ভিডিও পোস্ট করবো৷ রিয়াদ থেকে মাই আল-সাইয়ান নামের এক নারী বিবিসিকে বলেন, আমি গাড়ি নিয়ে বাসার কাছের একটি মুদি দোকানে গিয়েছিলাম৷ আমার কোনো রকম সমস্যা হয়নি৷ এ সময় আমার সঙ্গে একজন সাংবাদিকও ছিল৷ এদিন গাড়ি চালিয়েছেন এমন তিনজন নারীকে ব্যক্তিগতভাবে চেনেন বলেও জানান সাইয়ান৷ গাড়ি চালানোয় তাকে কোনো বাধার মুখে পড়তে হয়নি জানিয়ে এই সৌদি নারী বলেন, আশা করছি নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে৷ এদিকে বেশ কয়েকজন নারী জানিয়েছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ফোন পাওয়ার পর তারা আর গাড়ি নিয়ে বের হননি৷ গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ১৯৯০ সালের পর তৃতীয় দফায় শনিবার কর্মসূচি পালন করলো সৌদি নারীরা৷ এর আগে এ ধরনের কর্মসূচির অংশ হিসেবে গাড়ি নিয়ে রাস্তায় বের হওয়ায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়৷ শাস্তি হিসেবে চাকরিও হারান অনেকে৷ তবে এবার তেমন কোনো খবর পাওয়া যায়নি৷ সমপ্রতি দেশটিতে নারীর গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে একটি আবেদনে সই করেন প্রায় ১৭ হাজার মানুষ৷ ২৬ অক্টোবর'২০১৩