পদ্মা সেতু বাঙালির বিজয়ের একটি প্রতীক: শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪১ পিএম, ২১ জুন ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বাংলাদেশ তার আত্মবিশ্বাস নিয়ে মাথা নত না করে পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছে। আমাদের নিজেদের অর্থে এ পদ্মা সেতু তৈরি করা হয়েছে। এটি বাঙালির বিজয়ের একটি প্রতীক হয়ে থাকবে।
চাঁদপুর আউটার স্টেডিয়ামে গতকাল সোমবার (২০ জুন) সন্ধ্যায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে পুনাকের মাসব্যাপী শিল্প ও পণ্যমেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী আরও বলেন, দেশব্যাপী বিস্তৃত রয়েছে পুনাকের কর্মকাণ্ড। পুনাকের পণ্যের মান খুবই উন্নত। সব মানবিক কাজে নিয়োজিত রয়েছে পুনাক।
সবাইকে মাসব্যাপী এই মেলায় আসার আমন্ত্রণ জানিয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, সবাইকে আহ্বান জানাবো শহর রক্ষা বাঁধের যে দুর্বলতা রয়েছে, তা খতিয়ে দেখে কাজ করতে হবে। পানি নামার সময় চাঁদপুর মোহনা হয়েই পানি প্রবাহিত হয়। তাই সতর্ক থাকতে হবে। গত দুই বছর অনেক আনন্দ অনুষ্ঠান করতে পারিনি। করোনার পরে আবার বন্যা দেখা দিয়েছে। পুনাক শিল্প ও পণ্যমেলা হচ্ছে মাসব্যাপী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে করোনায় আক্রান্ত হওয়ায় সশরীরে উপস্থিত হতে পারিনি। তবে আমি আসতে না পারলেও সবাইকে মাসব্যাপী এই মেলায় আসার আমন্ত্রণ।
উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহসভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন পুনাক চাঁদপুর জেলার সভানেত্রী ডা. আফসানা শর্মী।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




