পরম যত্নে রত্ন হয়ে উঠেছে নাটোরের কালাতুফান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৯ পিএম, ২৩ জুন ২০২১ বুধবার
ব্যবসায়ী আমিরুল ইসলামের সঙ্গে কালাতুফান
অনেক অনেক ভালোবাসা ও যত্নে রত্ন হয়ে উঠেছে নাটোরের কালাতুফান। অশান্ত বলা হলেও খুবই শান্ত গরু এই কালাতুফান। ছয় ফুট উচ্চতা ছাড়িয়ে গেছে তার। এক হাজার ২০০ কেজি ওজন। দেশে এ ধরনের অতিকায় গরু ব্যক্তি উদ্যোগে খুব কমই দেখা যায়। আসন্ন কোরবানীর ঈদকে উপলক্ষ করে কালাতুফানের দাম চাওয়া হয়েছে দশ লাখ টাকা।
নাটোর সদর উপজেলার হয়বতপুর বাজার এলাকার ব্যবসায়ী আমিরুল ইসলাম ২০০৫ সালে শখের বশে গরু পালতে শুরু করেন।
এবছর কোরবানী ঈদকে উপলক্ষ করে তিনটি গরু পালন করছেন আমিরুল। এরমধ্যে দুইটি সাড়ে চার লাখ টাকা করে ইতোমধ্যে কিনে নিয়ে গেছেন ঢাকার ব্যবসায়ীরা। এখন আমিরুলের খামারে শুধুই কালাতুফানের অবস্থান।
তিন বছর ধরে পরম যত্নে কালাতুফানকে তৈরি করেছেন আমিরুল। এ্যাংকার ভুষি, গুড় আর চিড়া দিয়ে তৈরি করা বিশেষ খাবার কালাতুফানের প্রিয় খাবার। এ খাবার প্রতিদিন সকাল আর বিকেলে আট কেজি করে খায় সে। মাঝেমধ্যে আমিরুলের নিজস্ব খামারে উৎপাদিত নেপিয়ার ঘাস কালাতুফানের প্রিয় খাবার হয়ে ওঠে।
নিয়ম করে খাবার খাওয়ানো, পরিচর্যা করা এবং পশু চিকিৎসকের পরামর্শে রেখে কালাতুফানকে তৈরি করেছেন আমিরুল। কালাতুফান এখন উচ্চতায় ছয় ফুট ছাড়িয়ে গেছে আর দৈর্ঘ্যে নয় ফুট। ওজন কমপক্ষে এক হাজার ২০০ কেজি।
বাজারে পশু খাবারের ক্রমবর্ধমান উচ্চ মূল্যের কথা উল্লেখ করে আমিরুল জানান, ছয় মাস আগে অ্যাংকর ভুষির কেজি ছিলো ৩৫ টাকা, এখন ৫৫ টাকা। গত পরশু এক বস্তা ৮০০ টাকায় কিনলেও গতকাল মঙ্গলবার কিনতে হয়েছে ৯১০ টাকায়। পশু খাদ্যমূল্যের বাজার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণের দাবি জানান আমিরুল।
ক্ষতিকর স্টেরয়েড ব্যবহার করে পশুর ওজন ও আয়তন বৃদ্ধি প্রসঙ্গে আমিরুল বলেন, কোন স্টেরয়েড কখনোই ব্যবহার করা তো দূরের কথা, ভুল করেও আমাদের চিন্তায় আসেনি।
আমিরুল আরো বলেন, অনেক যত্নে কালাতুফানকে লালন করেছি। সৌখিন ব্যক্তিরাই ওর কদর বুঝবে। তাদের নজরে আনতে পারলে দাম অন্তত দশ লাখ টাকা পাওয়া যাবে।
আসন্ন কোরবানীল ঈদ উপলক্ষে প্রাণিসম্পদ বিভাগের অনলাইন পশুর বাজারে কালাতুফানের যথাযথ প্রচারণার দাবি জানান তিনি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, জেলার প্রাণিসম্পদ অঙ্গণ বৈচিত্রে ভরপুর হয়ে উঠছে। প্রাণিসম্পদ বিভাগ আমাদের উৎসাহী খামারীদের নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে, তাদের প্রণোদনা প্রদান করছে, প্রয়োজনে চিকিৎসা সেবাও দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, এরই ইতিবাচক ফলাফল হিসেবে নাটোরে তৈরি হয়েছে ‘কালাতুফান’। প্রাকৃতিকভাবেই তৈরি হওয়া ‘কালাতুফান’ অনেক আকর্ষণীয়। প্রত্যাশা করছি উৎপাদক প্রকৃত দাম অবশ্যই পাবেন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



