প্রচুর খাওয়ার প্ল্যান করছেন পূজায়? তাহলে সাবধান!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৮ পিএম, ৩ অক্টোবর ২০১৯ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
পূজার সময়ে সুস্থ থাকাটা রীতিমতো একটা চ্যালেঞ্জ৷ ওই ক’টাদিন কেউ কোনো নিয়ম মেনে চলেন না৷ তারপর ঘুম থেকে ওঠা আর ঘুমোতে যাওয়ার শিডিউলেও বিরাট পরিবর্তন থাকে৷ নাওয়া-খাওয়ার ঠিক-ঠিকানা থাকে না।
সারা বছর যাঁরা মোটামুটি শরীরচর্চার মধ্যেই থাকেন এবং খাওয়াদাওয়াও করেন নিয়ম মতো, তাদেরও ওই ক’টাদিন পুরো শিডিউল ভেস্তে যাওয়ার আশঙ্কাই বেশি। হাঁটাচলাই বা করবেন কোথায়? সব পার্কে পূজা প্যান্ডেল আর মেলার ভিড়, জিম নিশ্চিতভাবেই বন্ধ। এই পরিস্থিতিতে কী করবেন?
আপনি কি ঠাকুর দেখতে ভালোবাসেন?
তা হলে কিন্তু যাঁরা স্রেফ ঘরের কোণে বসে আড্ডা জমানোর প্ল্যান করছেন, তাদের চেয়ে আপনি বাড়তি অ্যাডভান্টেজ পাবেন। প্যান্ডেলে হেঁটে-চলে বেড়ানো মানেই আপনার বাড়তি ক্যালোরি খরচ হচ্ছে। তাই এক-আধটা বাড়তি আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্কস আপনাকে মোটেই বিব্রত করবে না।
কিন্তু তার আগে যে ক’দিন আছে, সেই দিনগুলোয় বাড়তি সাবধানতা অবলম্বন করতেই হবে। পূজার আগে আর মিষ্টি খাবেন না, দূরে থাকুন চকোলেট, বা ভাজাভুজি থেকে। রান্নায় খুব বেশি তেলমশলা না দেওয়াই ভালো। পূজার সময় খাওয়ার বাড়াবাড়িটাও তা হলে আপনি সামলে দিতে পারবেন খুব সহজেই।
খাবার খাওয়ার সময় যথেষ্ট সময় নিন, ভালো করে চিবিয়ে তবেই খাবেন। তা হজমের পক্ষে সহায়ক, পেটও তাড়াতাড়ি ভরে। তবে একইদিনে একাধিক ময়দা বা মিষ্টি জিনিস না খেতে পারলেই সবচেয়ে ভালো হয়।
যাঁরা বাড়িতে আড্ডা দেওয়ার প্ল্যান করছেন, তারা কী করবেন?
প্রথমত, সারাদিন বসে-শুয়ে থাকলে কিন্তু হজমেও অসুবিধে হবে। তাই ঘরের কাজকর্মগুলো অন্তত করার চেষ্টা করুন। সেই সঙ্গে ফল-সবজি রাখুন খাদ্যতালিকায়। সিঁড়ি দিয়ে ওঠা-নামা করুন, আবার পুরোনো রুটিনে ফিরে যাওয়ার পর না হয় লিফট ব্যবহার করবেন! সব খাবারই কম করে খান, একেবারে পেট ঠেসে খাওয়ার অভ্যেসটা এমনিতেও ভালো নয়। আর যতই আড্ডা দিন না কেন, ঘুমের সঙ্গে কোনও সমঝোতা করবেন না। শরীরকে যথেষ্ট বিশ্রাম দেওয়াটাও খুব জরুরি।
-জেডসি
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি