ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৮:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের সেমিফাইনালে জিদানসেক

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৯ পিএম, ১০ জুন ২০২১ বৃহস্পতিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ফ্রেঞ্চ ওপেন প্রতিযোগিতার নারী এককে পাওলো বাদোশার বিপক্ষে ৭-৫, ৪-৬ এবং ৮-৬ ব্যবধানে জিতে প্রথমবারের মতো সেমিফাইনাল নিশ্চিত করেছেন তামারা জিদানসেক। ব্যক্তিগত ক্যারিয়ারে তো বটেই স্লোভানিয়ার মধ্যে তিনিই প্রথম ফেঞ্চ ওপেনের সেরা চারে উঠার যোগ্যতা অর্জণ করলেন।

১৯৯১ সালে স্লোভোনিয়ার স্বাধীনতার আগে যুগোস্লাভিয়ার হয়ে মিমা জাউসোভেচ ফরাসি ওপেন জিতেছিলেন ১৯৭৭ সালে। সেই সঙ্গে পাঁচটি গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালেও ওঠেন তিনি। ফলে স্বাধীন স্লোভেনিয়ার হয়ে নতুন কীর্তি গড়লেন তামারা।

সেমিতে ওঠার পর তামারা জিদানসেক বলেন, ‘আমি সত্যিই খুব খুশি। এই প্রথম কোনো সেমিতে উঠতে পারলাম।’তামারা এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্লামের দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেননি।

তিনি আরো বলেন, ‘দ্বিতীয় সেটের শেষের দিকে সমস্যায় পড়েছিলাম। তবে তৃতীয় সেটে ছন্দ ফিরে পেয়েছি।’

ফাইনালে উঠার লড়াইয়ে তিনি খেলবেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের ৩১ নম্বরে থাকা রাশিয়ান খেলোয়াড় আনাস্তাসিয়া পাবলিচেনকোভার বিপক্ষে।

পাবলিচেনকোভা কোয়ার্টার ফাইনালে পরাজিত করেছেন তারই দেশের এবং তারই ডাবলসের জুটি এলেনা রিবাকিনাকে। প্রথম সেটে এগিয়েও গিয়েছিলেন রিবাকিনা। কিন্তু তাঁর ডাবলস সঙ্গী দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান। শেষ পর্যন্ত ৬-৭ (২), ৬-২, ৯-৭ জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করে ফেলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের মঞ্চে এই নিয়ে ৫২বার চেষ্টা করে সেমিফাইনালে উঠলেন পাবলিচেনকোভা।

৫২টি প্রচেষ্টার পর তিন সেটের ম্যাচে স্বদেশী রিবাকিনাকে পরাজিত করেন তিনি। পাবলিচেনকোভাও এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের সেমিতে উঠলেন।
 
-জেডসি