ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২১:৪৩:০৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো

ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:০৫ পিএম, ১ জুন ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সময়মতো সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকার কারণে ১৫ হাজার ডলার জরিমানার পাশাপাশি টুর্নামেন্ট থেকে বহিষ্কার হওয়ার হুমকিও পেয়েছেন জাপানিজ টেনিস তারকা নাওমি ওসাকা। এত সমালোচনাকে উপেক্ষা করে ফ্রেঞ্চ ওপেন থেকে সরে দাঁড়ালেন ওসাকা।

রবিবার প্রথম পর্বে প্যাট্রিক মারিয়া টিগকে ৬-৪, ৭-৬ হারিয়ে জয় তুলে নেন ওসাকা। পরের দিনেই এমন সিদ্ধান্ত চমকে দিয়েছে টেনিস মহলকে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমার মনে হয়েছে টুর্নামেন্ট, অন্য খেলোয়াড় ও আমার নিজের ভালোর জন্যই সরে দাঁড়ানো উচিত। প্যারিসে এখন সবাই টেনিসেই মনোযোগ দিতে পারবেন। আমি কখনই ঝামেলা হয়ে থাকতে চাইনি। আমি মনে করি, ব্যাপারটা আরও পরিষ্কার করে বোঝাতে পারতাম। সত্যি কথা হলো, আমি ২০১৮ সালের ইউএস ওপেন থেকেই মানসিক অবসাদে ভুগছি।’

মানসিক অবসাদকে আর বাড়াতে দিতে চান না বলেই সিদ্ধান্ত নিয়েছিলেন সংবাদ সম্মেলনে না আসার। তবে টুর্নামেন্টের চুক্তিতে সই করার সময়েই খেলোয়াড়দের কাছ থেকে সংবাদ সম্মেলনে আসার বিষয়ে দায়িত্ব চলে আসে, সেটা ভঙ্গ করার কারণেই তিনি পড়েছেন জরিমানার মুখে।

এদিকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর ২৩ গ্র্যান্ড স্ল্যামজয়ী সেরেনা উইলিয়ামসের সমর্থন পেয়েছেন নাওমি। নিজের প্রথম ম্যাচে জয়ের পর সেরেনা নাওমির এ সরে দাঁড়ানোর বিষয়ে বলেন, ‘নাওমির সমস্যাটা আমি বুঝি। পারলে আমি তাকে জড়িয়ে ধরতাম, কারণ আমি জানি এ অনুভূতিটা কেমন। আমি আগেও বলেছি, আমি নিজেও এ পরিস্থিতিতে পড়েছি অনেকবার।’

-জেডসি