ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ১৩:১৫:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

বক্সিংয়ে জাপানী কন্যা সেনা ইরির ইতিহাস

ক্রীড়া ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০৪ পিএম, ৩ আগস্ট ২০২১ মঙ্গলবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টোকিও অলিম্পিকে দারুণ এক কীর্তি গড়লেন জাপানী কন্যা সেনা ইরি। দেশটির প্রথম নারী বক্সার হিসেবে অলিম্পিকে তিনি জিতলেন সোনার পদক।

কোকুগিকান অ্যারেনায় মঙ্গলবার মেয়েদের বক্সিংয়ে ফেদারওয়েট ইভেন্টের ৫৪-৫৭ কেজি ওজন শ্রেণিতে ইরি গড়েন ইতিহাস। ফিলিপিন্সের নেস্তি পেতেসিওকে সর্বসম্মতিক্রমে ৫-০ ব্যবধানে হারান ২০ বছর বয়সী এই তরুণী।

এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ক্যারিস আর্টিংসটল ও ইতালির ইরমা তেস্তা।

এবারের অলিম্পিকে এ পর্যন্ত স্বাগতিক জাপানের অ্যাথলেটরা ১৮টি ইভেন্টে সেরা হয়েছে। পুরুষ-মেয়ে মিলিয়ে বক্সিং ইভেন্ট থেকে এই প্রথম সোনা জয়ের স্বাদ পেল তারা।

-জেডসি