বাংলাদেশে স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন চায় জাতিসংঘ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১১ পিএম, ৪ জানুয়ারি ২০২৪ বৃহস্পতিবার
ফ্লোরেন্সিয়া সোতো নিনো।
বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ। বিশ্ব সংস্থাটির আশা, স্বচ্ছ ও সুসংগঠিত প্রক্রিয়ায় এ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কিনা জানতে চাইলে এ কথা বলেন সংস্থাটির মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো।
বুধবার জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোতো নিনো নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ইসরায়েল-গাজা পরিস্থিতি ও ইরানে বিস্ফোরণ নিয়ে কথা বলেন। এসময় তাকে এক সাংবাদিক বাংলাদেশের নির্বাচন নিয়ে জিজ্ঞাসা করেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে এ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
ব্রিফিংয়ে ওই সাংবাদিক বলেন, বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি আসনের জন্য ২৮টি রাজনৈতিক দলের ১ হাজার ৯৭০ জনের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরই মধ্যে ৪০০ বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে পৌঁছেছেন। অথচ এমন অংশগ্রহণমূলক নির্বাচনে অংশ না নিয়ে প্রধান বিরোধী দল (মাঠের) বিএনপি বরং তা বর্জন করেছে। এ ব্যাপারে জাতিসংঘের কোনো পর্যবেক্ষণ আছে কি না।
জবাবে ফ্লোরেন্সিয়া বলেন, ‘না, নেই। আমরা শুধু প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমাদের আশা, স্বচ্ছ ও সংগঠিত উপায়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত এতটুকুই আমাদের বলার আছে।’
আগামী ৭ জানুয়ারি, রোববার দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক






