বাজার আজ ক্রেতায় সরগরম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:১৯ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার
আজ শুক্রবার সপ্তাহের শেষ দিন। পুরো সপ্তাহই রাজধানীর কাঁচাবাজার ছিল মানুষের সাধ ও সাধের মধ্যে। আজকের বাজারেও সব জিনিসের দাম মানুষের হাতের নাগালে। তবে কেজি প্রতি ৩ থেকে ৫ টাকা বৃদ্ধি বিশেষ কিছুই নয়।
রাজধানীর হাতিরপুল বাজার, শেওড়াপাড়া বাজার, মিরপুর ১ নম্বর বাজার, কাঠালবাগান বাজার বিভিন্ন সব্জির বাজার ঘুরে দেখা যায়, বেগুন ৫২-৫৫ টাকা , শসা ৪৫ থেকে ৫৫ টাকা, ঢেঁড়স, পটল, কাঁকড়ল ৪৫ থেকে ৫০ টাকা, বরবটি ৪৫ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৫০ টাকা, গাজর ৫০ থেকে ৫৫ টাকা, করল্লা ৪০ থেকে ৫০, চিচিঙ্গা ৪০ থেকে ৫০ টাকা কেজি, কাঁচা মরিচ ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাল শাক, সবুজ ডাটা শাক, পাট শাক, কলমি শাক ১০-১৫ টাকা আটি, পুঁইশাক ও লাউ শাক বিক্রি হচ্ছে ২০-৩০ টাকা আটি।
শেওড়াপাড়া বাজারে এসেছেন অপু আহমেদ। বলেন,আজকে সব জিনিসের দাম কমই। তাই ঈদের বাজারটাও করে নিচ্ছি। চালের বাজারে নাজির ৫৮ থেকে ৬৪ টাকা, মিনিকেট ৬৪ থেকে ৬৮ টাকা, পাইজাম ৪৮ থেকে ৫২ টাকা দরে বিক্রি হচ্ছে। মসুরের ডাল ৮০ থেকে ১১০ টাকা,মুগের ডাল ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।
মাছের দাম বরাবরের মতই। প্রতিকেজি রুই ও কাতলা ২৫০ টাকা থেকে ৩০০ টাকা, তেলাপিয়া ১৬০-১৮০ টাকা ও ইলিশ বিক্রি হচ্ছে প্রতিটি ৬০০ থেকে ১২০০ টাকায়। অন্যান্য মাছের দামও চড়া।
দেশি পেঁয়াজ বাজার ও মানভেদে ৩৫ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৫-৩৫ টাকা কেজি।
বাজারে প্রতি হালি ফার্মের মুরগির ডিম ২৭ -২৮ টাকা ও হাঁসের ডিম পাওয়া যাচ্ছে ৩৫ টাকায়। মাংস ব্যবসায়ীরা ৪৯০ থেকে ৫০০ টাকা কেজি দরে গরুর মাংস , খাসির মাংস বিক্রি হচ্ছে ৭৪০ থেকে ৮০০ টাকায়। লাল কক মুরগির ১৮০-২০০ টাকায়, ব্রয়লার মুরগি ১৫৫-১৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও






