বিপিএলের চট্টগ্রাম পর্ব শুরু আজ, থাকছে এডিআরএস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৩ পিএম, ২৮ জানুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
দুইদিনের বিরতির পর বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের চট্টগ্রামে দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে আজ। ইতিমধ্যেই সাগরিকার পাড়ে পৌঁছে গেছে বিপিএলের দলগুলো।
চট্টগ্রামে আজ ম্যাচ হবে দুইটি। দুপুর দেড়টায় মুখোমুখি হবে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর খুলনা টাইগার্স। আর সন্ধ্যা সাড়ে ৬টায় মিনিস্টার ঢাকার বিপক্ষে মাঠে নামবে সিলেট সিক্সার্স।
আজকের আগে বিপিএলের তৃতীয় ম্যাচেই ঢাকার মিরপুরে মুখোমুখি হয়েছিলো চট্টগ্রাম আর খুলনা। সেই ম্যাচে তারুণ্যের শক্তিকে ভর করে খুলনাকে ২৫ রানে হারিয়েছিলো চট্টগ্রাম।
মিরপুরেই হোম অব ক্রিকেটে খুলনাকে হারানোতে আজ আরও বাড়তি আত্মবিশ্বাস পাবে চাঁটগার দলটি। আজ যে তারা খেলতে নামবে নিজেদের মাঠে। করোনা পরিস্থিতির কারণে স্টেডিয়ামে যদিও দর্শক আসা নিষেধ তবুও সাগরিকার পাড়ের দলটি আকজ সমর্থন পাবে বন্দরনগরীর অসংখ্য মানুষের।
বিপিএলের প্রথম পর্ব শেষে ৩ ম্যাচে ২ জয় আর ১ হারে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুই নাম্বারে আছে মেহেদি হাসান মিরাজের তারুণ্যনির্ভর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। অন্যদিকে ২ ম্যাচে ১ জয় আর ১ হার নিয়ে টেবিলের ৪ নাম্বারে অবস্থান করছে মুশফিকুর রহিমের অভিজ্ঞ খুলনা টাইগার্স।
দিনের দ্বিতীয় ম্যাচের দুই দল ঢাকা আর সিলেটের অবস্থাটা অনেকটাই অন্যরকম। ২ ম্যাচে ১ জয় আর ১ হার নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নাম্বারে আছে সিলেট সানরাইজার্স। উল্টোদিকে ৪ ম্যাচ খেলে মাত্র এক জয় নিয়ে টেবিলের তলানিতে মিনিস্টার ঢাকা।
টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী আর অভিজ্ঞ দল মিনিস্টার ঢাকার এমন দৈন্যদশা চট্টগ্রামেও স্থায়ী হয় কিনা সেটিই দেখার অপেক্ষায় ঢাকার ভক্ত সমর্থকেরা।
আজকের ম্যাচে জয়ের আত্মবিশ্বাস্টা অবশ্য সিলেটের দিকেই বেশি থাকবে। ঢাকা পর্বের শেষ ম্যাচেই সিলেটের কাছে ৭ উইকেটের ব্যবধানে হেরেছে ঢাকা। ব্যাটিং বিপর্যয়ে পড়া সেই ম্যাচে ঢাকাকে যেন একাই হারিয়ে দিয়েছে সিলেটের স্পিনার নাজমুল ইসলাম অপু। ৪ ওভারে মাত্র ১৮ রানে ৪ উইকেট তুলে নিয়েছিলেন অপু।
প্রথম দুই ম্যাচে বোলিং পারফরম্যান্সের কারণে হেরে যাওয়া ঢাকার জন্য সুখবর যে ইঞ্জুরির জন্য প্রথম তিন ম্যাচ খেলতে না পারা মাশরাফি বিন মর্তুজা সিলেটের বিপক্ষে শেষ ম্যাচেই নেমেছেন মাঠে। ৪০২ দিন পর মাঠে নেমে মাশরাফি বুঝিয়েও দিয়েছেন এখনও প্রতিপক্ষের উইকেট তুলে নিতে আগের মতোই ক্ষুরধার তিনি। সিলেটের বিপক্ষে ফিরেই ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়েই তুলে নিয়েছিলেন ২ উইকেট।
এদিকে ঢাকা পেরিয়ে চট্টগ্রামে যাওয়া বিপিএলে আজ থেকেই যুক্ত হচ্ছে ডিআরএসের বিকল্প এডিআরএস প্রযুক্তি। ঢাকা পর্বে ডিআরএস না থাকায় অনেক বিতর্কের মুখোমুখি হয়ে এবার এডিআরএস আনলো বিপিএল কর্তৃপক্ষ। ডিআরএসের বিকল্প এই পদ্ধতিতে বল ট্র্যাকিংয়ের জায়গায় ব্যবহৃত হবে ম্যাট, স্প্লিট, স্ক্রীন, সুপার স্লো মোশন রিপ্লে আর আল্ট্রা এজের জায়গায় থাকবে স্মার্ট মাইক্রোফোন অডিও।
বিপিএলের ঢাকা পর্ব পেরিয়ে চট্টগ্রামে দলগুলো অনুশীলন শুরু করেছেন গতকাল, মাঠে নেমে পড়বে আজ থেকেই। ঢাকার পারফরম্যান্স ছাপিয়ে সাগরিকার বাতাসে দলগুলো কেমন খেলা দেখায় সেটির দিকেই এবার তাকিয়ে দেশের ক্রিকেটপ্রেমীরা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











