‘বিশেষ জরুরি সভা’ ডেকেছে ওআইসি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৬ এএম, ১৫ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
গাজার আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতিতে আগামী বুধবার ‘বিশেষ জরুরি সভা’য় বসছে ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। সংস্থাটি 'সামরিক সংঘাতবৃদ্ধি' ও 'গাজার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের হুমকি' বিষয়ে আলোচনা করতে চায়।
বর্তমানে ওআইসির সভাপতির দায়িত্বে রয়েছে সৌদি আরব। শনিবার এক বিবৃতিতে ওআইসির সদস্যভুক্ত দেশগুলোর প্রতিনিধিদের বুধবার জেদ্দায় উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
নিজেদের ওয়েব সাইটে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘সৌদি আরবের আমন্ত্রণে ওআইসি গাজা ও এর আশপাশে বিদ্যমান সামরিক পরিস্থিতি, বেসামরিক নাগরিকদের জীবনের জন্য বিপজ্জনক ক্রমশ গুরুতর পরিস্থিতিতে জরুরি সভার আহ্বান জানানো হচ্ছে। পাশাপাশি অঞ্চলটির সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়েও উন্মুক্ত-আলোচনার জন্য কার্যনির্বাহী পর্যায়ে বৈঠকটি হবে।
সম্পর্ক স্বাভাবিকের প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েলের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি বৈঠক আগের দিন শুক্রবার বাতিল করে সৌদি আরব। এরপরই এই ঘোষণা এলো ওআইসির পক্ষ থেকে।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনে ফিলিস্তিনিদের পক্ষ রিয়াদ রয়েছে বলে জানিয়েছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ৫৭টি সদস্য দেশ নিয়ে জাতিসংঘের দ্বিতীয় বৃহত্তম সংস্থা ওআইসি।
প্রসঙ্গত, আট দিন ধরে চলমান এই সংঘাতে অন্তত এক হাজার ৯০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭ হাজার ৬৯৬ জন। আর ইসরায়েলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৩০০। আহত আছেন ৩ হাজার ৪০০ জন।
সূত্র: এনডিটিভি
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল