বিশ্বজুড়ে করোনায় আরও ১৭৪৬ মৃত্যু, শনাক্ত ৫ লাখ ৬০ হাজার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ এএম, ৩ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে এক হাজার ৭৪৬ জনের মৃত্যু হয়েছে। নতুন করে এ ভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৫ লাখ ৫৯ হাজার ৭৯২ জন। এছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৬ লাখ ৮২ হাজার ৫৬ জন।
এ নিয়ে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ লাখ ১ হাজার ৭০ জনে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬০ কোটি ৯৩ লাখ ৩৭ হাজার ৪৬৪ জনে। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৮ কোটি ৫৫ লাখ ৫০ হাজার ৮৮৮ জন।
শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানবিষয়ক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে জাপানে, ৩১৮ জন। দৈনিক সংক্রমণের দিক থেকেও শীর্ষে জাপান। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ৩১৩ জন। এ নিয়ে জাপানে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৯০ লাখ ৯২ হাজার ৬৫৭ জন। এদের মধ্যে মারা গেছেন ৪০ হাজার ১৯৮ জন।
এদিকে, করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় ৬১ হাজার ৮৫০ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ৩০৮ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৯ কোটি ৬৫ লাখ ৭২ হাজার ৫৬৬৬ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ৭২ হাজার ৬৭২ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ১১৪ জন সংক্রমিত হয়েছেন। তবে এ সময়ে দেশটিতে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এ নিয়ে ভারতে করোনা রোগী শনাক্ত হলো মোট ৪ কোটি ৪৪ লাখ ৪৭ হাজার ৬২১ জন। এদের মধ্যে মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ৯৩২ জন।
গত ২৪ ঘণ্টায় ব্রাজিলে মারা গেছেন ১৩১ জন, জার্মানিতে ১২০ জন, ইতালিতে ৯১ জন, ফ্রান্সে ৫৫ জন, রাশিয়ায় ৯১ জন এবং মেক্সিকোতে মারা গেছেন ৪২ জন।
গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় একজন মারা গেছেন। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩২৬ জনে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২১৪ জন। মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে পৌঁছেছে ২০ লাখ ১২ হাজার ৩৭৬ জনে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক ৬৮ শতাংশ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








