বিশ্বে করোনায় আরও ১৬৬৭ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩১ এএম, ১০ সেপ্টেম্বর ২০২২ শনিবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও এক হাজার ৬৬৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে চার লাখ ৮৯ হাজার ৪৬৯ জন।
শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৩১৭ জনের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। সবচেয়ে বেশি এক লাখ ১২ হাজার ৪০৪ জন আক্রান্ত হয়েছে জাপানে।
এ ছাড়া দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৬৯ হাজার ৩৮৯ জন এবং মারা গেছে ৬৮ জন। ফ্রান্সে মৃত্যু ৩১ জনের এবং আক্রান্ত ১৯ হাজার ৮৭ জন। ভারতে আক্রান্ত ৮ হাজার ১২৩ জন এবং মৃত্যু ১৮ জন। ব্রাজিলে মৃত্যু ৮২ জন এবং শনাক্ত ১৪ হাজার ৫ জন। জার্মানিতে মৃত্যু ৮২ জন এবং আক্রান্ত ৩০ হাজার ১৬৬ জন। রাশিয়ায় মৃত্যু ৯৬ জন এবং শনাক্ত ৫২ হাজার ১০৬ জন। ইতালিতে মৃত্যু ৫৯ জন এবং সংক্রমিত ১৫ হাজার ৫৪২ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৬২২ জন।
গত ২৪ ঘণ্টায় অন্য দেশগুলোর মধ্যে জাপানে ২৬১, অস্ট্রেলিয়ায় ১৩৩, ইরানে ২৭, মেক্সিকোতে ৩০, ইন্দোনেশিয়ায় ১২, তাইওয়ানে ৫৫, স্পেনে ৬৯, ফিলিপাইনে ৪৩, কানাডায় ৩৪ জনের মৃত্যু হয়েছে।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৩৩৫ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ১৪ হাজার ৪৫৬ জনের। সুস্থ হয়েছেন ৫৯ কোটি ৯ লাখ ৯০ হাজার ১৫৭ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি