বিশ্বে করোনায় বেড়েছে মৃত্যু ও আক্রান্ত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৮৪৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ লাখ ৮ হাজার ১১৫ জন। এ ছাড়া একদিনে সুস্থ হয়েছেন ৫ লাখ ১৬ হাজার ১৬৬ জন।
মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
এর আগে, সোমবার ২৪ ঘণ্টায় ৫৪১ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৪৯০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে জাপানে। এই সময় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ৬২০ জন এবং মারা গেছেন ৮২ জন। আর সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে জার্মানিতে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৪৬ জনের এবং আক্রান্ত হয়েছে ৬০ হাজার ২৩৮ জন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৮৯১ জন এবং মারা গেছেন ৯০ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪০৭ জন এবং মারা গেছেন ৩৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭২ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২১৯ জন এবং মারা গেছেন ৫৮ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ১৬৮ জন এবং মারা গেছেন ৫ জন।
একইসময়ে ইতালিতে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৫৭ জন এবং মারা গেছেন ৩১ জন। তাইওয়ানে মারা গেছেন ৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪৪৯ জন। রাশিয়ায় মারা গেছেন ৯১ জন এবং আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৪৮৮ জন। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ১১৯ জন এবং মারা গেছেন ৩৮ জন।
বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ কোটি ৭৫ লাখ ২৩ হাজার ৪০৩ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৫ লাখ ৩১ হাজার ৮৫১ জনের। এছাড়া করোনা থেকে সেরে উঠেছেন ৫৯ কোটি ৭২ লাখ ৫৫ হাজার ১০৮ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








