বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ৭ অক্টোবর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ২৫২ জনের, যা আগের দিনের তুলনায় প্রায় ২০০ জন বেশি। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পোঁছেছে ৬৫ লাখ ৫৭ হাজার ৬৯৭ জনে।
একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৩৯১ জন। যা আগের দিনের তুলনায় আক্রান্ত বেড়েছে প্রায় দেড় লাখ। মহামারি করোনার শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ কোটি ৫৫ লাখ ৪৭ হাজার ৩১৯ জন।
গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জার্মানিতে। দৈনিক প্রাণহানির শীর্ষে যুক্তরাষ্ট্র। মৃতের তালিকায় এরপরই রয়েছে ব্রাজিল, জার্মানি, রাশিয়া, জাপান ও যুক্তরাজ্য।
শুক্রবার (৭ অক্টোবর) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় বেশি সংক্রমণ হয়েছে জার্মানিতে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১১২ জন। এবং মারা গেছে ১১৭ জন।
করোনার শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৩৮ লাখ ২৬ হাজার ২৬৮ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৪০৬ জন।
করোনায় মৃতের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৮৭৩ জন। এ সময়ে মারা গেছেন ২৮১ জন। দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ৮৪ লাখ ৭৪ হাজার ৭৫৫ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৩৫০ জন।
ফ্রান্সে নতুন করে আক্রান্ত হয়েছেন ৬৫ হাজার ৫৩৭ জন এবং মারা গেছেন ৫০ জন। একইসময়ে যুক্তরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯১৭ জন এবং মারা গেছেন ৮২ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ভাইরসটিতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৪৫ জন এবং মারা গেছেন ১০৮ জন। তাইওয়ানে নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার
৪৮৪ জন এবং মারা গেছেন ৫৭ জন। জাপানে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৪৪০ জন এবং মারা গেছেন ৯১ জন। একইসময়ে অস্ট্রেলিয়ায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪৪৩ জন এবং মারা গেছেন ১৫ জন।
উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








