বিশ্বে সংক্রমণ ৫০ কোটি ছুঁই ছুঁই
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ১২ এপ্রিল ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
বিশ্বে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে পাঁচ লাখ ৪৫ হাজার ১০৫ জনের। মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ২০ জনে। অর্থাৎ ৫০ কোটি ছুঁই ছুঁই করছে।
অপরদিকে, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে দুই হাজার দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ পাঁচ হাজার ৮৮৮ জনে। এছাড়া, একদিনে সুস্থ হয়েছেন ১১ লাখ ৭৫ হাজার ৫২৩ জন।
মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার চিসেব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।
২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে দক্ষিণ কোরিয়ায়, ২৫৮ জনের। এ নিয়ে দেশটিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৬৭৯ জনে। এছাড়া ২৪ ঘণ্টায় ৯০ হাজার ৯২৮ জনের শনাক্তের মধ্য দিয়ে তা বেড়ে হয়েছে এক কোটি ৫৪ লাখ ২৪ হাজার ৫৯৮ জন।
দৈনিক মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এ সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত মৃত্যু হয়েছে তিন লাখ ৭১ হাজার ৯৬৪ জনের। ২৪ ঘণ্টায় রাশিয়ায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৮৫৫ জনের। এ নিয়ে শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে এক কোটি ৮০ লাখ সাত হাজার ৯১৫ জনে।
করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকার শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ২৪ ঘণ্টায় নতুন করে ২৩ হাজার ১২৯ জন রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১৪৯ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো আট কোটি ২১ লাখ তিন হাজার ৬৭ জনে। তাদের মধ্যে মারা গেছেন ১০ লাখ ১২ হাজার ৪৬১ জন। এছাড়া সুস্থ হয়েছেন সাত কোটি ৯৯ লাখ ৫৯ হাজার ৪৫৬ জন।
গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা শনাক্ত হয়েছে ৪৪১ জনের এবং মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো চার কোটি ৩০ লাখ ৩৬ হাজার ৫৭৩ জনে। তাদের মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ২১ হাজার ৭২২৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন চার কোটি ২৫ লাখ তিন হাজার ২৮৩ জন।
এছাড়া ব্রাজিলে গত একদিনে ৮০ জন, ইতালিতে ১১৫ জন, জাপানে ৩৮ জন, মেক্সিকোতে পাঁচজন, থাইল্যান্ডে ১০৫ জন এবং হংকংয়ে ৫৭ জন মারা গেছেন।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



