বুয়েটে ভর্তিতে প্রাথমিক বাছাই আজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২২ এএম, ৪ জুন ২০২২ শনিবার
ফাইল ছবি
দীর্ঘ প্রতিক্ষার পর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রাক-নির্বাচনী (প্রাথমিক বাছাই) পরীক্ষা অনুষ্ঠিত হবে আজ। স্নাতকে এ ভর্তি পরীক্ষা হবে দুই ধাপে।
এর মধ্যে প্রাক-নির্বাচনী পরীক্ষা (প্রাথমিক বাছাই) আজ শনিবার দুই শিফটে অনুষ্ঠিত হবে। শিফট-১ ‘ক’ ও ‘খ’ গ্রুপ, সকাল ১০টা থেকে বেলা ১১টা এবং শিফট-২ ‘ক’ ও ‘খ’ গ্রুপ, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১৮ জুন চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশ নেবেন।
এরই মধ্য ভর্তি প্রাথমিক বাছাইয়ে অংশগ্রহনকারীদের আসন বিন্যাস প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এর আগে প্রাক-নির্বাচনী পরীক্ষার যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীদের মধ্য থেকে ১৭ হাজার ৩৩ জন অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন প্রাক–নির্বাচনী পরীক্ষায়। প্রথম শিফটে ৮ হাজার ৫১৭ এবং দ্বিতীয় শিফটে ৮ হাজার ৫১৬ শিক্ষার্থী পরীক্ষা দেবেন।
ভর্তির বিজ্ঞপ্তির তথ্য মতে, মূল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য আবেদনকারীদের নামের তালিকা প্রকাশের সবশেষ তারিখ ১১ জুন। আর মূল মূল ভর্তি পরীক্ষা হবে ১৮ জুন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল সকাল ১০টা থেকে অনলাইনের মাধ্যমে বুয়েটের স্নাতক ভর্তির প্রাথমিক আবেদন শুরু হয়।
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা




