ভারতীয় ভোটার হয়েও পরিবার রেখে পাকিস্তান চলে যেতে হচ্ছে সারদাকে!
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ পিএম, ২৯ এপ্রিল ২০২৫ মঙ্গলবার
সংগৃহীত ছবি
ভোটার আইডি কার্ড থাকার পরও ভারতে থাকা অনিশ্চিত হয়ে পড়েছে সারদা বাই নামে ওডিশার এক নারীর। কারণ, জন্মসূত্রে পাকিস্তানি তিনি।
জানা গেছে, বিগত ৩৫ বছর ধরে ভারতে বসবাস করছেন এ নারী। বিয়ে করেছেন ওডিশার বোলাঙ্গিরের বাসিন্দা মহেশ কুকরেজাকে; আছে দুই সন্তান আর নাতি-পুতিও। কিন্তু, জম্মু-কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার জেরে সৃষ্ট ভারত-পাকিস্তান উত্তেজনার বলি হতে হচ্ছে তাকে। যত দ্রুত সম্ভব তাকে ভারত ছেড়ে যেতে নির্দেশ দিয়েছে ওডিশা পুলিশ।
রোববার (২৭ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদন অনুযায়ী, এত বছর ধরে ভারতে থাকায় ভোটার আইডি কার্ডও রয়েছে সারদার। কিন্তু, জন্মসূত্রে পাকিস্তানি হওয়ায় ভারত সরকার কখনোই নাগরিকত্ব দেয়নি তাকে। এরই মধ্যে সারদার ভিসা বাতিল করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদি নির্ধারিত সময়ের মধ্যে ভারত ছাড়তে ব্যর্থ হন সারদা, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।
সারদা বাই জানান, পাকিস্তানে তার কেউ নেই। পরিবারের কাছ থেকে আলাদা না করতে ভারত সরকারের কাছে মিনতি জানিয়েছেন সারদা।
করজোড়ে তিনি ভারত সরকারের উদ্দেশে বলেছেন, পাকিস্তানে আমার কোনো আত্মীয় নেই। ৩০ বছর আগে ভারতে এসেছি এবং ভারতকেই নিজের দেশ বলে জানি। এমনকি আমার পাসপোর্টটাও খুবই পুরোনো। ভারত সরকারের কাছে করজোড়ে আমি অনুরোধ করছি, দয়া করে আমাকে আমার পরিবারের কাছ থেকে আলাদা করবেন না। আমার দুই সন্তান আছে, নাতি–পুতি আছে। আমি এখানে তাদের সঙ্গে থাকতে চাই।
তার এমন অসহায় আকুতিতেও মন গলেনি প্রশাসনের। ওডিশা পুলিশ জানিয়েছে, সারদা যদি ভারত না ছাড়েন তাহলে আইনি পদক্ষেপ নেবে তারা।
প্রসঙ্গত, গত ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় পর্যটকশ ২৬ জন নিহত হন। পরোক্ষভাবে পাকিস্তান এ হামলায় জড়িত, এমন অভিযোগ তুলে বুধবার দেশটির সঙ্গে ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত। পাশাপাশি আরও বেশ কিছু পদক্ষেপ নেয় দেশটি, যার মধ্যে একটি হলো ভারতে অবস্থানরত সব পাকিস্তানির ভিসা বাতিল।
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- জাতির পিতার জন্মদিন আজ
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা











