রাজধানীসহ সারাদেশে আজও ফেসবুক ব্যবহারে সমস্যা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ২৭ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঢুকতে সমস্যা হচ্ছে। ব্যবহারকারীরা বলছেন, গতকাল শুক্রবার বিকাল থেকেই এ সমস্যা দেখা দিয়েছে এবং আজ শনিবারও এ সমস্যা বিদ্যমান রয়েছে। ভুক্তভোগিরা বলেন, ফেসবুক পেইজ খুলছে না, কখনও কখনও খুললেও পোস্ট বা শেয়ার করতে সমস্যা হচ্ছে।
এ বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ সুমন আহমেদ সাবির গণমাধ্যমকে বলেন, ফেসবুক ও মেসেঞ্জারে বিকেল থেকে সমস্যা হচ্ছে। কী কারণে সমস্যা হচ্ছে তা বোঝা যাচ্ছে না।
তিনি বলেন, তবে আন্তর্জাতিকভাবে ফেসবুক সার্ভারে কোনো সমস্যার অভিযোগ বা কোনো সমস্যার কোনো খবর পাওয়া যায়নি।
গোটা বিশ্বে বিভিন্ন অনলাইন সেবার তাৎক্ষণিক পরিস্থিতি প্রকাশ করে ডাউনডিটেক্টর। তারাও ফেবুকের সেবায় কোনো সমস্যার কথা জানায়নি।
এদিকে, যারা মোবাইল ফোনে আগে থেকেই লগইন করেছিলেন তাদের নিউজ ফিড রিফ্রেশ হচ্ছে না। ম্যাসেঞ্জার ব্যবহারেও একই সমস্যা দেখা দিয়েছে। ম্যাসেজ অথবা ছবিও পাঠাতেও সমস্যা হচ্ছে অনেকের।
রাজধানীতে সাদ্দাম হোসেন নামের এক ব্যবহারকারী বলেন, আমি ফেসবুক ব্যবহার করতে পারছি না। রাত ১০টার দিকেও মেসেঞ্জারে ঢোকার চেষ্টা করেছি, কিন্তু একটি নোটিস দিল যে কানেকশন পাওয়া যাচ্ছে না।
রাজধানীর শনির আখড়া এলাকায় বসবাসকারী আসিফ খান রাজ জানান, ফেসবুক মোবাইল অ্যাপে পুরাতন পোস্টগুলোই দেখতে পাচ্ছেন। কোনও পোস্টের ভেতরে প্রবেশ করলে তা লোড হচ্ছে না।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) উপ পরিচালক (গণমাধ্যম) জাকির হোসেন খান জানিয়েছেন, তাদের অফিস বন্ধ রয়েছে। এখনও পর্যন্ত বিষয়টি নিয়ে কিছুই জানা নেই তার।
-জেডসি
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল
- দাদাভাইকে যেমন দেখেছি: আইরীন নিয়াজী মান্না
- ঈদের সেমাই: ঐতিহ্য ও স্বাদের অপূর্ব মেলবন্ধন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত


