রোজা না আসতেই পেঁয়াজে ঝাঁজ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৫৩ পিএম, ৭ মে ২০১৮ সোমবার
প্রতি বছর রোজা আসার আগ মুহুর্তে যে পণ্যের দাম সবচেয়ে আগে বাড়ে তার নাম পেঁয়াজ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। প্রতিনিয়ত রাজধানীর বাজারে বেড়েই চলেছে পেঁয়াজের ঝাঁজ। মাত্র এক সপ্তার ব্যবধানে পাইকারি বাজারে কেজিপ্রতি পেঁয়াজের দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা।
জানা গেছে, রমযানের আগে যাতে পেঁয়াজের দাম না বাড়ে সে জন্য বিগত ৬ মাসে সরকার ৭৪ হাজার ৭৮৭ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করেছে হিলি স্থলবন্দর দিয়ে। উদ্দেশ্য ছিল পেঁয়াজের দাম সহনীয় থাকবে। এর মধ্যে আবার নতুন দেশি পেঁয়াজ উঠায় দাম আরও পড়তে শুরু করে।
কিন্তু বিগত ২-৩ সপ্তাহের মধ্যে পেঁয়াজের দাম ধাপে ধাপে বাড়ছে। তিন সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে দেশি পেঁয়াজের দাম কেজিতে প্রায় ১৫ থেকে ১৮ টাকা পর্যন্ত বেড়েছে।
আজ রাজধানীসহ রাজধানীর বাইরে পাইকারি বাজারগুলোতে সরেজমিনে ঘুরে দেখা যায় প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৯০ টাকা আর আমদানি করা পেঁয়াজ ১৪০ টাকা। সেই হিসাবে দেশি পেঁয়াজের কেজি ৩৮ টাকা। আর আমদানি করা পেঁয়াজের কেজি পড়ছে ২৮ টাকা। অথচ গত সপ্তাহেও প্রতি পাল্লা দেশি পেঁয়াজ বিক্রি হয়েছিল ১৩০ থেকে ১৪০ টাকা পর্যন্ত। আমদানি করা পেঁয়াজ বিক্রি হয়েছিল ১০০ টাকা দরে।
খুচরা বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পেঁয়াজের দাম ৪৫ থেকে ৫০ টাকা পর্যন্ত। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজের দাম ৩৫ টাকা। অথচ কিছুদিন আগেও এক কেজি পেঁয়াজের দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা।
খুচরা ক্রেতাদের মতে, রমজানের আগে সবসময় পণ্যের দাম বেড়ে যায়। পেঁয়াজের দামও তাই বেড়ে গেছে।
মালিবাগ বাজারের ব্যবসায়ী আসলাম গাজী বলেন, এই সপ্তাহের শুরুতে দেশি পেঁয়াজের দাম ৩৫-৪০ টাকা ছিল। তিন-চার দিন হলো বেড়ে গেছে। আসন্ন রোজার কারণেই দাম বাড়তে শুরু করেছে বলছেন কোনো কোনো ব্যবসায়ী।
শ্যামবাজারের ব্যবসায়ী সরদার খবীর বলেন, আর মাত্র কয়েকদিন পর্জই রোজা। রোজা আসলে সবকিছুর দামই বাড়ে।এরই মধ্যে অন্যান্য পণ্যেরও দাম বাড়বে।
আব্বাস মিয়া নামে এক ব্যবসায়ী বলেন, তিন-চার দিন আগে দেশি পেঁয়াজ ছিল ৩৮ টাকা। আর ভারতীয়টার দাম ৩০ টাকা। এ বাজারের ব্যবসায়ীরা পাল্লা (৫ কেজি) বিক্রি করেন ১৬০ থেকে ২০০ টাকায়।
এদিকে পাইকারি বিক্রেতারা বলছেন, দাম স্বাভাবিকই আছে। তবে দাম আরও বাড়বে কিনা সে বিষয়ে কোন নিশ্চয়তা দিতে পারেনি তারা।
সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, বাজারে এখন দেশি পেঁয়াজের দাম ৪০-৫০ টাকা, যা এক মাস আগের তুলনায় ২৩ শতাংশ বেশি।
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’










