শিশুদের ‘টমেটো ফ্লু’রোগে আতঙ্কিত ভারত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৬ এএম, ২১ আগস্ট ২০২২ রবিবার
ছবি: সংগৃহীত
ভারতে নতুন একটি রোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিকিৎসা বিশেষজ্ঞরা। রোগটির নাম ‘টমেটো ফ্লু। ল্যানসেট রেসপিরেটরি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ উদ্বেগ প্রকাশ করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
জানা যায়, এই রোগে আক্রান্ত শিশুদের হাতে ও পায়ের তালুতে লাল রঙের ফোসকা পড়তে দেখা যাচ্ছে। গত কয়েকদিনে ভারতে ৮০ জনের বেশি শিশু নতুন এই রোগে আক্রান্ত হয়েছে।
ল্যানসেট রেসপিরেটরি জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ৬ মে কেরালার কোল্লামে প্রথম টমেটো ফ্লু আক্রান্তের খোঁজ মেলে। এ পর্যন্ত কোল্লামে ৮২ জন শিশু এই রোগে আক্রান্ত হয়েছে। তবে কেরালা, তামিলনাড়ু, উড়িষ্যা ছাড়া আপাতত ভারতের অন্য কোনও রাজ্যে টমেটো ফ্লু আক্রান্তের খবর পাওয়া যায়নি। আক্রান্তদের সবার বয়স পাঁচ বছরের কম। অন্ত্রের ভাইরাস থেকে এই রোগের সৃষ্টি হয়।
প্রাপ্তবয়স্করা এই ভাইরাস প্রতিরোধে সক্ষম হলেও ছোটদের এই ভাইরাস প্রতিরোধ করার মতো রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। সেই কারণেই ছোটরাই এই রোগে আক্রান্ত হচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, টমেটো ফ্লু রোগের প্রাথমিক উপসর্গ জ্বর। এর পাশাপাশি শরীরে লাল বেদনাদায়ক ফোসকা হয়। ক্রমেই বড় হয়ে টমেটোর আকার ধারণ করে এই ফোসকাগুলো। এছাড়া শরীরে ব্যথা, জয়েন্ট ফুলে যাওয়া, ক্লান্তির মতো একাধিক সমস্যা হয় রোগীর। অধিকাংশ আক্রান্তের বমি ভাব, বমি, ডায়রিয়ার মতো লক্ষণও দেখা যাচ্ছে।
ল্যানসেটের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘কোভিডের চতুর্থ ঢেউয়ের সম্ভবনা ঠেকাতে যখন লড়াইয়ের প্রস্তুতি চলছে, তখনই কেরালায় পাঁচ বছরের কম বয়সীদের মধ্যে টমেটো ফ্লু নামে নতুন ভাইরাসের প্রকোপ দেখা দিয়েছে।’
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক








