সংক্রমণ বাড়লে বন্ধ হতে পারে ক্লাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩ জুলাই ২০২২ রবিবার
ফাইল ছবি
করোনা সংক্রমণ উর্ধ্বমূখী হওয়ায় আবারও শ্রেণিকক্ষে পাঠ দান বন্ধ হতে পারে। বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি। তবে শিক্ষার্থী ও অভিভাবকরা চাইছেন করোনার অজুহাতে যেন শ্রেণিকক্ষে পাঠদান বন্ধ না হয়।
শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, ঈদুল আজহার কারণে স্কুল-কলেজ পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান ছুটি হয়েছে। যেকারণে আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জাতীয় পরামর্শক কমিটির সঙ্গে যোগাযোগ রাখছি। পরিস্থিতি বেশি খারাপ হলে শিক্ষার্থীদের ক্লাসে না ফিরিয়ে আবারও অনলাইনে পাঠ কার্যক্রম শুরু হতে পারে। তবে সব কিছুই নির্ভর করছে করোনা পরিস্থিতি ও জাতীয় টেকনিক্যাল কমিটির সুপারিশের উপর।
অন্যদিকে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে সশরীরে ক্লাসের বদলে অনলাইনে ক্লাস কার্যক্রম প্রস্তুতি শুরু হয়েছে। এরই মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) তাদের স্নাতকোত্তর পর্যায়ের ক্লাস কার্যক্রম আবারও শুরু করেছে অনলাইনে।
এ বিষয়ে বুয়েটের ছাত্র কল্যান পরিচালক ড. মো. মিজানুর রহমানবলেন, করোনার কারণে এখনও আমরা কোনো সিদ্ধান্ত নেইনি। শুধুমাত্র এক সপ্তাহের জন্য স্নাতকোত্তর পর্যায়ে যে ক্লাস চলবে তা অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বাকিটা ঈদের পর সিদ্ধান্ত নেয়া হবে। কারণ ঈদের জন্য এরইমধ্যে বুয়েটের প্রকৌশল বিভাগ ছুটিতে গেছে।
এ বিষয়ে ইউজিসি চেয়ারম্যান (চলতি দায়িত্ব) প্রফেসর দিল আফরোজা বেগম বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সংক্রমণ বাড়লে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনে সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস চালুর বিষয়ে নির্দেশনা দেয়া হবে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


