সংবাদ সম্মেলনে বক্তারা : শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য জাতীয় মানদন্ড তৈরি হয়নি
আপডেট: ১২:৫০ পিএম, ১৬ নভেম্বর ২০১৩ শনিবার
স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম
ঢাকা : বিশিষ্ট মানবাধিকার কর্মী ড. হামিদা হোসেন বলেছেন, রানা প্লাজার ঘটনায় সাধারণ জনগণ সহমর্মিতা ও সাহায্য-সহযোগিতার দৃষ্টানত্ম স্থাপন করলেও ক্ষতিপূরণ দেবার জন্য দায়িত্বশীল ভবন মালিক, কারখানা মালিক ও তাদের সংগঠন বিজিএমইএর জবাবদিহিতা দৃশ্যমান নয়৷
তাজরিন ফ্যাশনে ভয়াবহ অগি্নকান্ডের এক বছর স্মরণে এবং কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনায় আহত-নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ প্রদানে জাতীয় মানদন্ড নির্ধারণ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷
শনিবার ঢাকা রিপোর্টারস্ ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে শ্রমিক নিরাপত্তা ফোরামের এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের আহবায়ক হামিদা হোসেন৷ এ সময় ফোরামের সদস্য সচিব সৈয়দ সুলতান উদ্দিন আহম্মদসহ ফোরামের সদস্য সংগঠনসমুহের প্রতিনিধিবৃন্দ ও ট্রেড ইউনিয়ন নেতৃবৃন্দসহ নাগরিক সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন৷
ড. হামিদা হোসেন বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই, শ্রমজীবী মানুষ, তাদের পরিবার ও সর্বোপরি দেশের এই ক্ষতির জন্য দায়ী আইন অমান্যকারী ভবন মালিক, উত্পাদনকারী দেশীয় মালিক ও তাদের সংগঠন, ব্যবসার মুনাফার অংশীদার ও সরবরাহ প্রক্রিয়ায় সাথে যুক্ত বায়ার, ব্র্যান্ডস ও রিটেইলারসহ মালিকপক্ষসমূহ৷ আইন প্রয়োগে ব্যর্থতার জন্য সরকার দায়ি৷ সুতরাং ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব তাদের সকলের৷ এক্ষেত্রে সরকারসহ সকলকে উদ্যোগী ও সক্রিয় ভূমিকা গ্রহণের আহবান জানান তিনি৷
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, ক্রমাগতভাবে বিভিন্ন দুর্ঘটনায় ক্ষতির সম্মুখীন হলেও শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য কোন জাতীয় মানদন্ড আজও তৈরি হয়নি৷ তারা বলেন, সঠিক ও সমন্বিত চিকিত্সার অভাবে ভুক্তভোগীদের দূর্ভোগ বেড়েছে, মাঠ পর্যায়ের চিকিত্সা সুবিধা না থাকায় আহতদের জটিলতা বেড়েছে এবং দীর্ঘমেয়াদী চিকিত্সার পরিকল্পনা না থাকায় বর্তমানে অনেক এখন বিভিন্ন জটিলতায় ভূগছেন৷
ভবন মালিক, কারখানা মালিক ব্র্যান্ডস রিটেইলারসহ দুর্ঘটনার জন্য দায়ী সকল পক্ষকে ক্ষতিপূরণ প্রদানে বাধ্য করার পাশাপাশি ক্ষতিগ্রস্থদের কমপক্ষে এক বছরের জন্য সামাজিক সুরক্ষার আওতায় নিয়ে আসার আহ্বান জানান বক্তারা৷ 'ইন্ডাষ্ট্রি-অল' এর পক্ষ থেকে ২৮ লক্ষ টাকা এবং 'জিওসি সাব-কমিটির' পক্ষ থেকে ২৩ লক্ষ টাকা ক্ষতিপূরণ নির্ধারণের জন্য যে দাবী উত্থাপন করা হয়েছে তা অনুসরন করতে সরকারের প্রতি আহবান জানান তারা৷
সহায়তা ও ক্ষতিপূরণ প্রদান প্রক্রিয়ায় সকল পক্ষকে যুক্ত করার গুরুত্ব উল্লেখ করে বক্তারা নিখোঁজ ও মৃত ব্যক্তিদের পাওনা বেতন, ওভার টাইম, চাকরি সংক্রানত্ম ক্ষতিপূরণ প্রদানের পাশাপাশি নিখোঁজ শ্রমিকদের ডিএনএ টেষ্ট অনুযায়ী ক্ষতিপূরণ ও পূণর্বাসনের মাধ্যমে পরিবারগুলোকে নিশ্চিত জীবনের ধারায় ফিরিয়ে আনার আহবান জানান৷ ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে জন্য অতীতের সমসত্ম ঘটনা তদনত্ম কমিটির সুপারিশ প্রকাশের আহ্বন জানান তারা৷
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ২৪ নভেম্বর তাজরিনে সংঘটিত ভয়াবহ অগি্নকান্ডের এক বছর স্মরণে শ্রমিক নিরাপত্তা ফোরাম রাজধানীর জুরাইন কবরস্থানে নিহতদের স্বরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করবে এবং সেখান থেকে কর্মক্ষেত্র দুর্ঘটনায় সচেতনতামুলক একটি স্মারক ট্রাক র্যালি যাত্রা শুরু করে সাভারের তাজরিন গার্মেন্টস্ এর সামনে এসে সমাপ্ত হবে৷
১৬ নভেম্বর'২০১৩ - দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি










