ঢাকা, সোমবার ০৯, নভেম্বর ২০২৬ ৯:২৮:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ শ্যামাপূজা ও দীপাবলি উৎসব আজ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদনের সময় বাড়ল জাপানে শক্তিশালী ভূমিকম্প, আহত অন্তত ২২ মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন সামিরা খান মাহি নড়াইলে ১৬ নারী দলের নৌকা বাইচ, নদীর দুই পাড়ে উৎসব ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেটে ট্রেন চলাচল বন্ধ

সবুজের দিকে যাচ্ছে বাংলাদেশ

আপডেট: ০৩:৪৩ এএম, ২৭ ডিসেম্বর ২০১৩ শুক্রবার

OLYMPUS DIGITAL CAMERAআফরোজা ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম ঢাকা : শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি লক্ষ্যনিয়৷ মাতৃমৃতু হার হ্রাসের পর এ আরেক নতুন সাফল্য৷ শিশুকে বুকের দুধ খাওয়ানোর হার বর্তমানে ২০০৫ সালের চেয়ে ২০ শতাংশ বেশি৷ শুধু বিশেষজ্ঞদের মত নয়, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভ (ডবিন্টউটিআই) এ তথ্য দিয়েছে৷ এ সংস্থার পর্যালোচনায় দেখা গেছে, শিশুকে বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে বাংলাদেশ বড় এক ধাপ এগিয়েছে৷ হলুদ রং থেকে বাংলাদেশ এখন নীল রঙের দেশগুলোর তালিকায়৷৷ ডবিন্টউটিআই'র পর্যালোচনায় শিশুর খাবারের অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ পেয়েছে ১১০ দশমিক ৫ নম্বর৷ ২০০৮ ও ২০০৫ সালে পেয়েছিল যথাক্রমে ৮৭ ও ৯০ দশমিক ৫ নম্বর৷ পর্যালোচনায় ১৩৬ থেকে ১৫০ সবুজ রং নির্দেশ করে৷ ৯১ থেকে ১৩৫ নম্বর নীল, ৪৬ থেকে ৯০ হলুদ এবং ০ থেকে ৪৫ নম্বর লাল রং নির্দেশ করে৷ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এম নিয়াজউদ্দীন বলেন, সবুজ রং এ পৌঁছানোর লক্ষ্য স্থির রাখতে হবে৷ বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) জানায়, ২০০৭ সালে বুকের দুধ খাওয়ানোর হার ছিল ৪৩ শতাংশ৷ ২০১১ সালে হার বেড়ে দাঁড়িয়েছে ৬৪ শতাংশ৷ ব্রেষ্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. এসকে রায় বলেন, যর্থাথই বাংলাদেশের সামনে একটিই লক্ষ্য তা হলো বুকের দুধ খাওয়ানোর ক্ষেত্রে সবুজ রংএর তালিকায় জায়গা করে নেয়া৷ আমরা সে লক্ষেই কাজ করছি৷ তিনি আরো বলেন, সরকার জাতীয় পুষ্টি কার্যক্রমে ৪০ কোটি টাকা অনুদান দিয়েছে৷ এ টাকার বৃহদাংশ বুকের দুধ খাওয়ানোর কাজে লাগানো হবে৷ পাঁচশত শিশুবান্ধব হাসপাতালেও বরাদ্দ দেয়া হয়েছে৷ ১৬৩টি হাসপাতালে এ বিষয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে৷ তাই বলা যায় আমরা সবুজের দিকেই যাচ্ছি৷ শাহীনুর বেগম, বয়স ২৪ বছর৷ এক ছেলে তার৷ বয়স ৪ মাস৷ শাহীনুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে অনার্স পড়েন৷ সামনেই পরীক্ষা৷ তিনি চান, তার পরীক্ষার সময় তার ছেলে যেন কৌটার দুধ না খায়৷ তাই গত ১৭ নভেম্বর এসেছে মোহাম্মদপুরের ফাট্রিলাটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে৷ শাহীনুর পুষ্টিবিদ শাহনাজ বেগমের সঙ্গে তার সমস্যা নিয়ে আলোচনা করে৷ শাহনাজ জানান পরীক্ষার সময় সে ব্রেস্ট সাক (suck) করে দুধ রেখে যেতে চায়৷ পরে যাতে তার সন্তান খেতে পারে৷ শাহনাজ শাহীনুরক বুঝিয়ে দেয় কিভাবে দুধ 'সাক' করতে হবে৷ শাহনাজ বেগম আরো বলেন, তিনটি বাটির মধ্যে দুধ রাখতে হবে সমপরিমান৷ এ দুধ বাইরে রাখলে ৬ থেকে ৮ ঘন্টা ভাল থাকবে৷ ফ্রিজে রাখলে ৭২ ঘন্টা ভাল থাকবে৷ তিনি আরো জানান, মাকে বুকের দুধ বৃদ্ধির জন্য পানি বেশি খেতে হবে, কলমী শাক ও কালিজিরা খেতে হবে৷ শাহনাজ জানান, এখানে প্রতি মাসে এক হাজার রোগী (মা) আসে৷ তাদের মধ্যে ৫'শত জন প্রসূতি৷ তাদের শতকরা ৯৯ ভাগ শিশুকে বুকের দুধ খাওয়ায়৷ এখানে বাচ্চা প্রসবের পর সাতদিন রাখা হয়৷ তখনি ছয় মাস বুকের দুধ দেয়ার জন্য বলা হয়৷ দু'বছরের মধ্যে শিশুকে কৌটার দুধ না দেয়ার নির্দেশ দেয়া হয়৷ মোহাম্মদপুর ফাট্রিলিটি সার্ভিসেস এন্ড ট্রেনিং সেন্টারে (মা ও শিশু স্বাস্থ্য হাসপাতাল) এ নিন্মবিত্ত পরিবারের মায়েরা বেশি আসে৷ তারা জানান কয়েকটি কারণে তারা শিশুকে বুকের দুধ দেন, প্রথমত কৌটার দুধ কেনার সামর্থ্য নেই৷ দ্বিতীয়ত, তারা মা খালাদের ঐতিহ্য বহন করছেন৷ শেষতক, হাসপাতাল ও চিকিত্‍সকরা তাদের সচেতন করেন বলে৷ বুকের দুধ খাওয়ার অগ্রগতির ক্ষেত্রে নীতি ও কর্ম সূচির সমন্বয়, শিশু বান্ধব হাসপাতালের উদ্যোগ, মাতৃত্বকালীন সুরক্ষা, মা সহায়ক মাতৃত্বকালীন সুরক্ষা, মা সহায়ক দল, শিশু খাদ্য ও এইচআইভি, জরুরি অবস্থায় শিশু খাদ্যের নীতি ও কর্মসূচি, জন্মের পর থেকে দু'বছর পর্যনত্ম বুকের দুধ ও বাড়তি খাবারের উদ্যোগ এ ধরনের ১৫টি সূচকের ভিত্তিতে পর্যালোচনা করা হয়েছে৷ বিবিএফের পরামর্শক ও পুষ্টিবিদ অধ্যাপক এম কিউকে তালুকদার বলেন, কোরআন শরিফ ও বাইবেলে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর নির্দেশ দেয়া হয়েছে৷ শিশুদের এ পাওনা মেটানো সবার দায়িত্ব৷ ২৭ ডিসেম্বর ২০১৩