সাত কলেজের ভর্তি পরীক্ষা সুষ্ঠু হয়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৯ পিএম, ১৯ আগস্ট ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের স্নাতক ১ম বর্ষের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) ভর্তি পরীক্ষার সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) ও সাত কলেজের প্রধান সমন্বয়ক অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।
ঢাকা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের বিভাগগুলোতে ভর্তির পরীক্ষা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। কোনো কেন্দ্র থেকে কোনো প্রকার অভিযোগ পাওয়া যায়নি। বিজ্ঞান অনুষদের গত পরীক্ষাটি যেমন সুন্দর হয়েছে এই পরীক্ষাটিও সার্বিক ব্যবস্থাপনায় সুন্দর হয়েছে।
ভর্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনা এবং প্রশ্নের মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরাও। ঢাকা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করা শিক্ষার্থী শাকিল হোসেন বলেন, সার্বিক ব্যবস্থাপনায় এবং প্রশ্নপত্রের মান বেশ ভালো। এখন দ্রুততম সময়ের মধ্যেই যেন ফল প্রকাশ করা হয় সংশ্লিষ্টদের সেই অনুরোধ করছি।
ঢাকার ১২টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলো হলো— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ভবন-১ ও ২, সেন্ট্রাল উইমেন্স কলেজ, শেখ বোরহানুদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ।
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা


