সেভ দ্য চিলড্রেনের জরিপ: ভালো নেই দেশের শিশুরা
অনলাইন ডেস্কপ্রকাশিত : ১১:২৪ এএম, ২ জুন ২০১৭ শুক্রবার
নানা কারণে শিশুরা শৈশবের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হয়। হারিয়ে যাওয়া শৈশবকালীন অবস্থা বিবেচনা করে বিশ্বে বাংলাদেশের অবস্থান ১৩৪ নম্বরে। আর এদের মধ্যে মেয়েশিশুদের অবস্থা বেশি নাজুক।
বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘স্টোলেন চাইল্ডহুড বা চুরি হয়ে যাওয়া শৈশব-২০১৭’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। গণমাধ্যমকে জানাতে প্রতিবেদনটি প্রকাশ করে সেভ দ্য চিলড্রেন বাংলাদেশ।
প্রতিবেদনটিতে সাতটি সূচক আমলে নেওয়া হয়েছে। এগুলো হলো: শিশুমৃত্যু হার, অপুষ্টি, শিক্ষাবঞ্চিত শিশুর হার, শিশুশ্রম, শিশুবিবাহ, অপ্রাপ্তবয়সে বাচ্চা প্রসব ও শিশুর প্রতি সহিংসতা। সবগুলো সূচকেই বাংলাদেশের শিশুদের শৈশবকালীন অধিকার ও সুযোগের ক্ষেত্রে বঞ্চনার চিত্র ফুটে উঠেছে।
বিশ্বের ১৭২টি দেশের শিশুদের তুলনামূলক চিত্র দেখতে প্রতিবেদনটি তৈরি করে সেভ দ্য চিলড্রেন। এতে শিশু-কিশোরদের শৈশব কোথায় সবচেয়ে নিরাপদ আর কোথায় বিপজ্জনক অবস্থায় আছে, তা দেখা হয়েছে। এ প্রতিবেদনে প্রতিটি দেশের সরকার অনুমোদিত তথ্য ব্যবহার করা হয়।
প্রতিবেদনটি বলছে, বাংলাদেশ হাজারে ৬৮০ নম্বর পেয়ে ১৩৪ নম্বরে আছে। সর্বোচ্চ নম্বর ৯৮৫ পেয়ে নরওয়ে প্রথম অবস্থানে রয়েছে। আর দক্ষিণ এশিয়াতে বাংলাদেশের অবস্থান মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও ভারতের পেছনে; আর নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের আগে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, বিশ্বের মাত্র সাতটি দেশে অপ্রাপ্তবয়সে (১৫-১৯) সন্তান প্রসবের হার বেশি, এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ হার প্রায় ৮৩ শতাংশ। আর এ বয়সে দেশের শতকরা ৪৪ শতাংশ মেয়ের বিয়ে হয়ে যায়। শিক্ষার সুযোগ থেকেও দেশের শিশুরা বঞ্চিত হচ্ছে। ২৮ শতাংশ অর্থাৎ ৫৫ লাখ শিশু শিক্ষার বাইরেই থেকে যায়। এ ছাড়া শিশুমৃত্যুর হার ও খর্বকায় শিশুর সংখ্যা এখনো অনেক বেশি। এ হার এখন যথাক্রমে ৩৮ ও ৩৬ শতাংশ।
প্রতিবেদনটিতে ১৭২টি দেশের মধ্যে কোন দেশ শৈশব সময়ের জন্য সবচেয়ে নিরাপদ আর কোথায় বিপজ্জনক বা অরক্ষিত সে বিষয়ে বৈশ্বিক একটি সূচক প্রকাশ করা হয়েছে। এই সূচকে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান মালদ্বীপ, শ্রীলঙ্কা, মিয়ানমার ও ভারতের পেছনে। তবে নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এগিয়ে। সূচকে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে ইউরোপের দেশগুলো। এর মধ্যে শীর্ষে রয়েছে নরওয়ে এবং সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলো। এদের মধ্যে সর্বনিম্নে রয়েছে নাইজার।
এই প্রতিবেদন অনুযায়ী বিশ্বে মাত্র ১০টি রাষ্ট্রে পৃথিবীর দুই-তৃতীয়াংশ খর্বকায় শিশু বাস করে। এর মধ্যে ভারতে সবচেয়ে বেশি ৪৮.২ মিলিয়ন। এই ১০টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশের স্থান অষ্টম, যেখানে প্রায় ৫৫ লাখ খর্বকায় শিশুর বসবাস।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বে প্রতি সাত সেকেন্ডে ১৫ বছরের কম বয়সী একজন মেয়ের বিয়ে হচ্ছে এবং বাংলাদেশে ১৫-১৯ বছর বয়সী মেয়েদের বিয়ের হার শতকরা ৪৪ ভাগ। প্রতিবছর প্রায় ১৭ মিলিয়ন কিশোরী মেয়ে শিশুর জন্ম দিচ্ছে এবং এই জন্মের অর্ধেকই ঘটছে বিশ্বের সাতটি দেশে, যার মধ্যে বাংলাদেশ ছাড়াও রয়েছে ব্রাজিল, কঙ্গো, ইথিওপিয়া, ভারত, নাইজেরিয়া ও যুক্তরাষ্ট্র। সেভ দ্য চিলড্রেনের এই প্রতিবেদনে আরো বলা হয়, বিশ্বে প্রায় ৭০০ মিলিয়ন বা তারও বেশি শিশুর শৈশব নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যাচ্ছে।
সংস্থাটির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর ড. ইশতিয়াক মান্নান বলেন, বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ অনেক উন্নতি করলেও এই সূচক বলছে দেশে শিশুদের অবস্থা ভালো নয়। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে শিশুদের প্রতি বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি আরও বলেন, শিশুদের প্রতি বিনিয়োগ করলে অর্থনৈতিক ও সামাজিকভাবে লাভবান হওয়ার সুযোগ বেশি।
অনুষ্ঠানে প্রতিবেদনটি উপস্থাপন করেন সংস্থাটির গ্লোবাল ক্যাম্পেইন পরামর্শক টনি মাইকেল গোমেজ। এ সময় তিনি বলেন, একটি শিশুর জন্মস্থান নির্ধারণ করে দেয় শিশুটিকে কীভাবে মূল্যায়ন করা হবে। উদাহরণ হিসেবে তিনি বলেন, শহরের ও হাওরের শিশুরা বেড়ে ওঠার ক্ষেত্রে পৃথক পৃথক সুবিধা পায়। এ সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত।
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের পোস্ট
- খরচ কমলো হজের, সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার


