১১ দিন পর জবি শিক্ষার্থীর ছিনতাই হওয়া ফোন উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৯ এএম, ৩ আগস্ট ২০২২ বুধবার
ছবি: সংগৃহীত
রাজধানীর কারওয়ান বাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের ছিনতাই হওয়া মোবাইল ফোন ১১ দিন পর উদ্ধার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ। এ সময় ছিনতাইকারীকেও গ্রেপ্তার করেন তারা।
মঙ্গলবার রাতে এ বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম।
তিনি বলেন, গত ২১ জুলাই সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে ছিনতাই হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারিসা আক্তারের মোবাইল ফোন উদ্ধার ও আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে বুধবার সকালে তেজগাঁও থানায় সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
এদিকে ফোন উদ্ধার ও ছিনতাইকারী আটকের খবরে উচ্ছ্বাসিত পারিসা।
তিনি বলেন, ফোন পাওয়াটাই আমার কাছে মুখ্য বিষয় ছিলো না। আমি খুব কষ্টে আমার গবেষণাপত্র জমা দিয়েছি। আমি চাই এই চুরি ছিনতাইয়ের স্থায়ী সমাধান হোক। আমার মতো যেন আর কেউ এমন ঘটনার শিকার না হন আমি সেই নিশ্চয়তা চাই। বাংলাদেশ থেকে চুরি ছিনতাই শব্দ মুছে যাক।
প্রসঙ্গত, গত ২১ জুলাই মিরপুর থেকে তানজিল পরিবহনে সদরঘাটে যাচ্ছিলেন পারিসা আক্তার। পথে কারওয়ান বাজার যানজটের মধ্যে ছিনতাইয়ের শিকার হন তিনি। দ্রুত বাস থেকে নেমে ছিনতাইকারীকে ধরার চেষ্টা করেন। এ সময় পাশেই আরেকজনের মোবাইল ছিনতাইকারীকে ধরে ফেলেন তিনি। পরে ছিনতাইকারী ও তার সহযোগীকে পুলিশের হাতে তুলে দেন পারিসা আক্তার।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক


