১৮ বছর ধরে যৌন নিগ্রহের শিকার নারী জিমন্যাস্ট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১০ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২১ শুক্রবার
সংগৃহীত ছবি
সিমোনে বাইলস মানসিক অসুস্থতার কারণে নাম তুলে নিয়েছিলেন টোকিও অলিম্পিকের বেশির ভাগ ইভেন্ট থেকেই। এখনও সেই যন্ত্রণা কাটিয়ে উঠতে পারছেন না তিনি। তাই তো সবার সামনে ফের কেঁদে ভাসালেন বিশ্বের সেরা এই মার্কিন জিমন্যাস্ট।
তার অভিযোগ, আমেরিকার নারী জিমন্যাস্টিক্স দলের প্রাক্তন চিকিৎসক ল্যারি নাসার ধারাবাহিকভাবে যৌন নির্যাতন শিকার তিনি। ১৮ বছর ধরে নাকি ল্যারি নাসার আমেরিকার নারী জিমন্যাস্টদের ওপর যৌন নিগ্রহ করেছেন। এমনটাই দাবি করা হয়েছে দলটির পক্ষ থেকে।
আর সেই সংক্রান্ত বিষয়ে সাক্ষী দিতে বুধবার (১৫ সেপ্টেম্বর) সেনেট জুডিসিয়ারি কমিটির সামনে উপস্থিত হয়েছিলেন বাইলস। সঙ্গে ছিলেন আরও তিন সতীর্থ অ্যালি রাইসম্যান, ম্যাকালা মারোনি এবং ম্যাগি নিকোলস।
চারবারের অলিম্পিকস চ্যাম্পিয়ন বাইলস মার্কিন সেনেটে নিজেকে ধরে রাখতে পারেননি। সাক্ষী দিতে গিয়ে কেঁদে ভাসান তিনি।
বাইলস বলেন, আমেরিকার জিমন্যাস্টিকস সংস্থা, অলিম্পিকস এবং প্যারালিম্পিকস সংস্থা এবং তদন্তকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) নিজেদের ভূমিকা ঠিকমতো পালনই করেনি। আর তার জন্যই জিমন্যাস্টদের ওপর যৌন নির্যাতনের মাত্রাও বেড়েছে। বিশেষ করে এফবিআই-এর বিরুদ্ধে তার অভিযোগ, তারা চোখ বন্ধ করে ছিল।
সেনেট জুডিসিয়ারি কমিটির সামনে বাইলস বলেন, ‘ল্যারি নাসার তো অপরাধীই। ওকে যেমন আমি দোষ দিচ্ছি, একইভাবে দোষ দেব আমাদের গোটা সিস্টেমকেই। সিস্টেম ঠিক না হওয়ার কারণেই নাসার দিনের পর দিন এই খারাপ কাজ করে যাওয়ার সুযোগ পেয়েছেন।’
বাইলস কেঁদে কেঁদে আরও বলেন, ‘আমাদের জিমন্যাস্টিকস সংস্থা এবং অলিম্পিকস, প্যারালিম্পিকস সংস্থা নিজেদের কাজটাই ঠিক মতো করেনি। এফবিআই তো চোখ বন্ধ করে বসে ছিল। তারাও নিজেদের দায়িত্বটা ঠিক মতো পালন করেনি। তা না হলে, এত দিন ধরে এই অপরাধ করে যেতে পারত না নাসার।’
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল











