৩ দিনের ছুটি শেষে রাজধানীতে তীব্র যানজট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৭ পিএম, ১ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
টানা তিন দিনের সরকারি ছুটি শেষে সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার বিভিন্ন সড়কে তীব্র যানজট লক্ষ্য করা গেছে।রোববার (১ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে এ চিত্র দেখা গেছে।
মহাখালী, বিজয় সরণি, খামারবাড়ী, ফার্মগেট, কাওরান বাজার, বাংলামোটর, শাহবাগ ও মগবাজারে সকাল থেকেই তীব্র যানজট দেখা গেছে। এ ছাড়া সাইন্সল্যাব, কলাবাগানসহ অনেক জায়গায় এমন চিত্র দেখা গেছে। সকাল থেকেই এসব এলাকার সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। গাড়ি এক জায়গাতেই দাঁড়িয়ে থাকছে অনেক সময়। দীর্ঘসময় গাড়িতে বসে থাকার পর অনেকেই হেঁটেই গন্তব্যে রওনা দিয়েছেন।
গত ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) ছিল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সরকারি ছুটি। এরসঙ্গে শুক্র ও শনিবার মিলিয়ে তিন দিনের ছুটিতে অনেকেই ছেড়েছেন ঢাকা। তখন বেশ ফাঁকাই ছিল ঢাকা। এরপর আজ প্রথম কর্মদিবস হওয়ায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহরে যানজটের পরিমাণ বেড়ে যায় কয়েক গুণ। এতে অফিসগামী ও স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের দীর্ঘ যানজটে পড়তে হয়। ফলে ভোগান্তিতে পড়েন তারা।
তামিম নামে এক যাত্রী বলেন, গুলিস্তান থেকে বাসে করে মহাখালী যাচ্ছি। শাহবাগ পার হতেই এক ঘণ্টা লেগেছে। মহাখালী যেতে কতক্ষণ লাগবে বলতে পারছি না।
রিয়াদ নামে আরেক যাত্রী জানান, গত তিন দিনে রাস্তা বেশ ফাঁকা ছিল। কিন্তু আজকে কর্মদিবস হওয়ায় অনেক যানজটের সৃষ্টি হয়েছে। যদিও সকালে তুলনামূলক কম জ্যাম ছিল। আমি মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ী যাচ্ছি। গন্তব্যে পৌঁছতে অনেক সময় লাগবে মনে হচ্ছে।
এ বিষয়ে ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, তিন দিন সরকারি ছুটির পর সপ্তাহের প্রথম কর্মদিবসে একসঙ্গে সবাই রাস্তায় বের হয়েছেন। সেইসঙ্গে ব্যক্তিগত গাড়ি বের হওয়ায় রাস্তায় চাপ বেড়েছে। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সকাল থেকে এ যানজট সৃষ্টি হয়েছে। বিভিন্ন সিগনালে একটু বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে গাড়িগুলোকে। তবে, সড়কে যান চলাচল গতিশীলতা রাখতে কাজ করা হচ্ছে বলেও ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে।
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা






