৪২তম বিশেষ বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পেছাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ৫ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
৪২তম বিসিএসে উত্তীর্ণ চিকিৎসকদের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। পূর্ব ঘোষিত ৬ ও ৭ ডিসেম্বরের পরিবর্তে ৮ ও ৯ ডিসেম্বর এ স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৬ ও ৭ ডিসেম্বর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ হওয়ায় ৪২তম বিসিএসের স্বাস্থ্য পরীক্ষার তারিখ পেছানো হলো।
রোববার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ এবং সাময়িকভাবে নির্বাচিত স্বাস্থ্য ক্যাডার ৪০০০ জন পরীক্ষার্থীর স্বাস্থ্য পরীক্ষা সম্পাদনের জন্য ইতোমধ্যে ঢাকার ১০টি সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের পরিচালক বরাবর পত্র প্রেরণ করা হয়েছে। ৪২তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ বেশকিছু পরীক্ষার্থীর ৪১তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ৬ ও ৭ ডিসেম্বর নির্ধারিত থাকায় তারা ৬ ও ৭ ডিসেম্বর তারিখে স্বাস্থ্য পরীক্ষার তারিখ পরিবর্তনপূর্বক আগামী ৮ অথবা ৯ তারিখে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণের জন্য আবেদন জানান। এরই পরিপ্রেক্ষিতে তাদের স্বাস্থ্য পরীক্ষা আগামী ৮ অথবা ৯ তারিখ গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
যেসব কেন্দ্রে হবে স্বাস্থ্য পরীক্ষা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, শের-ই-বাংলা নগর, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল, ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে।
প্রসঙ্গত, দুই হাজার চিকিৎসক নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয় পিএসসি। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা (লিখিত টাইপ) হয় গত ২৬ ফেব্রুয়ারি।
পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন। এ বিসিএসের মাধ্যমে সরকারি হাসপাতালগুলোতে চার হাজার চিকিৎসক নিয়োগের সুপারিশ করা হয়। গত ৯ সেপ্টম্বর ৪২তম বিসিএসের (বিশেষ) চূড়ান্ত ফল প্রকাশ করে পিএসসি।
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার


